চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
৫৩ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল বোগলাউড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় ভারতীয় ৬০ বোতল নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ জব্দ করা হয়। পরে জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি মাদক ও সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।
Leave a Reply