1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 18, 2026, 6:45 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম বন্দরে সরাসরি অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত ‘কল্লা কামাল বাহিনীর’ বিরুদ্ধে অভিযোগ, পালিয়ে আসা একজনকে পিটিয়ে আহত; এখনো জিম্মি অন্তত ২০ জন কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা: গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুই পলাতক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ৩৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই: প্রশাসক ডা. শাহাদাত সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন ১১ কর্মকর্তা-কর্মচারী এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ এত কম স্বর্ণের দাম এক বছরেও দেখা যায়নি

‘কল্লা কামাল বাহিনীর’ বিরুদ্ধে অভিযোগ, পালিয়ে আসা একজনকে পিটিয়ে আহত; এখনো জিম্মি অন্তত ২০ জন

  • সময়: Wednesday, November 18, 2026
  • 4 View

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রের মুখে প্রায় ৩০ জন বাগান মালিক ও শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে ‘কল্লা কামাল’ নামে পরিচিত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের শ্রীমাই অগ্নিছড়া এলাকা থেকে বাগানে যাওয়ার পথে তাদের জিম্মি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ সময় সন্ত্রাসীদের কবল থেকে প্রায় আটজন পালিয়ে আসতে সক্ষম হন। তবে পালিয়ে আসাদের মধ্যে মোহাম্মদ তাজুল (৫০) নামে একজনকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। আহত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি সন্ত্রাসীদের বিষয়ে পুলিশ বা গণমাধ্যমকে কোনো তথ্য দিলে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে হামলা চালায়। মঙ্গলবার সকালে বাগানে যাওয়ার পথে কল্লা কামালের নেতৃত্বে প্রায় ১৪ জন সশস্ত্র ব্যক্তি ভারী আগ্নেয়াস্ত্রের মুখে বাগান মালিক ও শ্রমিকদের জিম্মি করে। এ সময় তাদের সঙ্গে যেতে অস্বীকৃতি জানালে মোহাম্মদ তাজুলকে মারধর করা হয়। পরে বিষয়টি কাউকে জানালে হত্যা করা হবে—এমন হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

তাজুলের ভাই জেবর মল্লুক জানান, আহত অবস্থায় পাহাড় থেকে নেমে আসার পর মঙ্গলবার সকাল ১০টার দিকে তাজুলকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ত্রাসীদের ভয়ে শুরুতে ঘটনাটি গোপন রাখা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা লাভলু জানান, সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে জসিম, কালু মিয়া, করিম ও জকুসহ প্রায় আটজন পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। এখনো অন্তত ২০ জন সশস্ত্র ব্যক্তিদের জিম্মায় রয়েছেন বলে দাবি করেন তিনি। তবে অপহরণকারীরা এখন পর্যন্ত মুক্তিপণ চেয়ে কারও সঙ্গে যোগাযোগ করেনি।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, হাইদগাঁও শ্রীমাই অগ্নিছড়া এলাকা থেকে অপহরণের পর জিম্মিদের রাঙ্গুনিয়া থানা এলাকার একটি দুর্গম জঙ্গলে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পটিয়া, বোয়ালখালী ও রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাঙ্গুনিয়ার সরফভাটার ‘কল্লা কামাল বাহিনী’ বাগান মালিক ও শ্রমিকদের কাছ থেকে মাসিক ও বাৎসরিক ভিত্তিতে চাঁদা আদায় করে। নির্ধারিত চাঁদা না দিয়ে টোকেন ছাড়া বাগানে প্রবেশ করলে তাদের জিম্মি করে রাখার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জিম্মিদের দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews