1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 19, 2026, 6:31 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মাগুরায় আনসার ও ভিডিপির নিরাপত্তা ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে কাত্যায়নী পূজা উদযাপন নৈতিক শিক্ষা, খেলাধুলা ও বৃক্ষরোপণে গড়ে তুলতে হবে সুস্থ-সুন্দর সমাজ: ডা. শাহাদাত চট্টগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: ডা. শাহাদাত চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে ডা. শাহাদাত চট্টগ্রাম নগরী ও উপজেলায় রাতভর প্রশাসনের টহল, তিন উপজেলায় মোবাইল কোর্ট আশুলিয়ায় কারখানায় ফিরেছেন শ্রমিকরা, ১৭টিতে সাধারণ ছুটি, বন্ধ ৩৬আশুলিয়ায় কারখানায় ফিরেছেন শ্রমিকরা, ১৭টিতে সাধারণ ছুটি, বন্ধ ৩৬ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি

চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

  • সময়: Thursday, November 19, 2026
  • 11 View

বরিশালের বানারীপাড়া উপজেলার ৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে ওয়ারিশ সনদ ও মৃত্যু সনদ প্রদানে গড়িমসি, দায়িত্ব পালনে অনিয়ম এবং ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মোঃ হারুন সিকদার।

অভিযোগকারী হারুন সিকদারের দাবি, তাঁর মা বকুলের মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি নামজারির প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদের প্রয়োজন হয়। এ জন্য তিনি ইউনিয়ন পরিষদে আবেদন করেন। আবেদনের সঙ্গে স্থানীয় (৩) তিন জন গণ্যমান্য ব্যক্তি ও গ্রাম পুলিশ ও ইউপি সদস্যের স্বাক্ষরযুক্ত প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেন। কিন্তু ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ তাঁকে এসব সনদ দিতে অপারগতা প্রকাশ করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী হারুন সিকদার বলেন, আমার মায়ের পৈতৃক সম্পত্তি নামজারির জন্য ওয়ারিশ সনদ ও মৃত্যু সনদ অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও আমাকে সনদ দেওয়া হচ্ছে না। এতে আমি চরম ভোগান্তিতে পড়েছি।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তাঁর মায়ের সম্পত্তি দখলের সঙ্গে জড়িত ব্যক্তিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ ও প্রশাসনিক কর্মকর্তা প্রকাশ কর্মকারের মাধ্যমে এক লাখ টাকা দিয়েছেন বলে তিনি একাধিক সূত্রে জানতে পেরেছেন। তাঁর দাবি, এই অর্থ লেনদেনের উদ্দেশ্য ছিল তাঁকে ওয়ারিশ সনদ ও মৃত্যু সনদ প্রদান থেকে বিরত রাখা।

এদিকে ইউনিয়ন পরিষদে প্রশাসকের অনিয়মিত উপস্থিতি এবং ইউপি সদস্যদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগও উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে পরিষদের একাধিক ইউপি সদস্য ও গ্রাম পুলিশ জানান, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ইউনিয়ন পরিষদে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রশাসক উপস্থিত না থাকায় প্রশাসনিক কর্মকর্তা প্রকাশ কর্মকারের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও পরিষদের কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে তাঁরা জানান।

ভুক্তভোগী হারুন সিকদার এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ৪নং চাখার ইউনিয়ন পরিষদকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান।

সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ একজন নাগরিকের প্রয়োজনীয় মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ প্রদানে কোনো ধরনের অনিয়ম, হয়রানি বা উদ্দেশ্যপ্রণোদিত বাধা দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি ঘুষ লেনদেনের অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তবে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ এবং প্রশাসনিক কর্মকর্তা প্রকাশ কর্মকারের বক্তব্য পাওয়া যায়নি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews