স্টাফ রিপোর্টার: মোঃ রুবেল আকন
ঢাকার সাভার ও আশুলিয়ায় সকাল থেকে নিজ নিজ পোশাক কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন। তবে চলমান পরিস্থিতির কারণে মালিকপক্ষ আজকের জন্য ১৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৩৬টি কারখানা।
এদিকে, চলমান শ্রমিক বিক্ষোভ ও বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া থানায় এখন পর্যন্ত ২৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় শাহীন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Leave a Reply