1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 18, 2026, 5:36 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম বন্দরে সরাসরি অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত ‘কল্লা কামাল বাহিনীর’ বিরুদ্ধে অভিযোগ, পালিয়ে আসা একজনকে পিটিয়ে আহত; এখনো জিম্মি অন্তত ২০ জন কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা: গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুই পলাতক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ৩৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই: প্রশাসক ডা. শাহাদাত সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন ১১ কর্মকর্তা-কর্মচারী এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ এত কম স্বর্ণের দাম এক বছরেও দেখা যায়নি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ৩৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ

  • সময়: Wednesday, November 18, 2026
  • 9 View

রিপন আলী রাজশাহী ব্যুরো

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ৩টি পৃথক অভিযানে ৩১৭ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ,৫৩ বোতল চকো ডিএক্স ও ৩৯ বোতল মদ জব্দ করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আনুমানিক বিকাল ৫টা ৫০ মিনিটের সময় মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান পরিচালনা করে ২১৭ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। একইদিনে আনুমানিক রাত ৯টা ৫০ মিনিটের সময় ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৫৩ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করে।

এছাড়াও বুধবার (১৮ নভেম্বর) আনুমানিক রাত ১টার সময় জহুরপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে,চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।

জব্দকৃত সিরাপ ও মদের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ০৬ হাজার ৫০০ শত টাকা।

জব্দকৃত সিরাপ ও মদ শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা সহ যেকোন মাদক এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপরতার সাথে নিরলসভাবে কাজ করছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews