1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 21, 2026, 5:22 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। শিবগঞ্জ সীমান্তে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ বরেন্দ্র জঙ্গল পরিষ্কার করে বসতি গড়ে তোলার ইতিহাস গোমস্তাপুরের আদিবাসীদের আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে রোহিঙ্গা গণহত্যায় আইসিজে-র ঐতিহাসিক রায়: কূটনৈতিক সুযোগ ও বাংলাদেশের করণীয় হঠাৎ কেন শক্তি হারাল ঘূর্ণিঝড় আকভান? হেমায়েতপুর-আশুলিয়ায় সহিংসতা: ৫ শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার মাগুরায় আনসার ও ভিডিপির নিরাপত্তা ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে কাত্যায়নী পূজা উদযাপন নৈতিক শিক্ষা, খেলাধুলা ও বৃক্ষরোপণে গড়ে তুলতে হবে সুস্থ-সুন্দর সমাজ: ডা. শাহাদাত চট্টগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: ডা. শাহাদাত চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

হঠাৎ কেন শক্তি হারাল ঘূর্ণিঝড় আকভান?

  • সময়: Saturday, November 21, 2026
  • 8 View

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান নিম্নচাপ থেকে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশসহ ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আজ শনিবারও দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে। ঝড়ের সরাসরি আঘাতে প্রাণহানি কিংবা বসতি ও প্রকৃতির ভয়াবহ ক্ষতি না হলেও এর ভিন্নধর্মী আচরণ নতুন করে অনেক বিষয় আলোচনায় নিয়ে এসেছে।

গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় অর্ণব অন্ধ্র উপকূল অতিক্রম করে। এরপর ৩ নভেম্বর দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় মুরাসু। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অন্ধ্র ও উড়িষ্যা উপকূল অতিক্রম করে গভীর নিম্নচাপে পরিণত হয় আকভান।

সাগরে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর থেকেই ভিন্ন আচরণ দেখায় আকভান। অর্ণব বা মুরাসুর তুলনায় অনেক ধীরগতিতে উপকূলের দিকে এগোতে থাকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আকভানের গতি ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

অভিন্ন মত দেয় ভারতের আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, সাগরে দীর্ঘ সময় থাকার কারণে শক্তি বাড়িয়ে আকভান প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। তবে উপকূল অতিক্রম শুরু করার আগেই দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ের ধাপে ফিরে আসে।

এর বিজ্ঞানভিত্তিক জবাব দিয়েছেন একদল গবেষক। জার্নাল অব হাইড্রোমিটিওরোলজিতে প্রকাশিত ২০২১ সালের একটি গবেষণা অনুসারে, ঘূর্ণিঝড়ের সামনের দিকে অগ্রসর হওয়ার গতির সঙ্গে বন্যার সম্পর্ক পাওয়া গেছে।

ওই গবেষণায় ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে স্থলভাগে আঘাত হানা ২৮০টি ক্রান্তীয় ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ করা হয়।

এতে দেখা গেছে, যেসব ঝড় ধীরগতিতে চলে, সেগুলো বেশি বৃষ্টি ঝরায়। ফলে বন্যার ঝুঁকি বেড়ে যায়। গবেষকেরা ব্যাখ্যা করেছেন, যখন কোনো ঘূর্ণিঝড় একটি অঞ্চল থেকে সরে যেতে বেশি সময় নেয়, তখন বৃষ্টিও বেশি পরিমাণে হয়।

তবে ঝড়ের আকার ও তীব্রতা এবং মাটির বিদ্যমান আর্দ্রতাসহ আরও কিছু বিষয় এ ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে।

এক বছর পর নেচার কমিউনিকেশনসে প্রকাশিত আরেকটি গবেষণায় ঠিক বিপরীত চিত্র উঠে এসেছে। ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত স্যাটেলাইটে বৃষ্টিপাত পর্যবেক্ষণের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ভেতরের গড় বৃষ্টিপাতের হার আসলে এগুলোর সামনের দিকে এগিয়ে যাওয়ার গতির সঙ্গে সঙ্গে বাড়ে।

দেখা গেছে, দ্রুতগতির ঘূর্ণিঝড়গুলোর বৃষ্টিপাতের হার ধীরগতির ঘূর্ণিঝড়গুলোর তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি ছিল।

তবে এর মানে এই নয় যে দ্রুতগতির ঘূর্ণিঝড়গুলো সামগ্রিকভাবে বেশি বৃষ্টি ঝরায়।

ভারতের আবহাওয়া অধিদপ্তর শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় উড়িষ্যায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত (২১ সেন্টিমিটারের বেশি), উপকূলীয় অন্ধ্রপ্রদেশে অতি ভারী বৃষ্টিপাত (১২-২০ সেন্টিমিটার) এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেন্টিমিটার) রেকর্ড করে।

একটি সমতল, শোষণহীন জায়গায় বৃষ্টি পড়লে এবং একফোঁটাও মাটি শুষে না নিলে বা গড়িয়ে না পড়লে, জমে থাকা ওই বৃষ্টির পানির স্তর ২১ সেন্টিমিটার বা প্রায় ৮ দশমিক ২৭ ইঞ্চি উঁচু হবে। আমাদের পরিচিত লম্বা স্কেলগুলো সাধারণত ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) হয়। ২১ সেন্টিমিটার বৃষ্টি মানে হলো, ওই ৩০ সেন্টিমিটার স্কেলের প্রায় তিন-চতুর্থাংশ অংশজুড়ে পানির উচ্চতা।

জেলা কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীকাকুলাম জেলার বিভিন্ন মণ্ডলজুড়ে মোট ৯০৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ১০৮ মিলিমিটার।

জাতিসংঘের সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, আগস্ট মাস থেকে এল নিনোর উষ্ণায়ন প্রভাব তীব্র হয়েছে এবং এটি ডিসেম্বরের মধ্যে সবচেয়ে শক্তিশালী পর্যায়ে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

১৯৭৬ ও ১৯৮৭ সালেও এল নিনোর প্রভাব দেখা গিয়েছিল। সে সময় অন্ধ্রপ্রদেশে এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল। দুটি বছরই ছিল এল নিনো বছর।

সাধারণত কোনো ঝড় যত বেশি সময় সাগরে থাকে, তার শক্তি তত বেশি বাড়তে থাকে। আকভানের ক্ষেত্রেও তেমন দেখা গেছে। এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছিল। তবে উপকূল অতিক্রম শুরু করার আগেই শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ের ধাপে পৌঁছায়। সাগরের উষ্ণ পানি ঝড়ের শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

আকভানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় দুটি বিষয়।

সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো উল্লম্ব বায়ু ‘শিয়ার’, অর্থাৎ উচ্চতার সঙ্গে বায়ুর গতি ও দিকের পরিবর্তন। প্রবল এই বাতাস ঘূর্ণিঝড়ের কাঠামোকে বাঁকিয়ে দিতে পারে, ওপরের বায়ু সঞ্চালনকে নিম্নস্তরের কেন্দ্র থেকে আলাদা করতে পারে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনুকূল থাকলেও এটি একটি ঘূর্ণিঝড়কে আরও শক্তিশালী হওয়া থেকে আটকে দিতে পারে।

দ্বিতীয় বাধা হয়ে দাঁড়ায় তাপমাত্রা। অন্ধ্রপ্রদেশ-উড়িষ্যা উপকূলের কাছে পানি তুলনামূলকভাবে শীতল; তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। গভীর বঙ্গোপসাগরে—যেখানে আকভান সৃষ্টি হয়ে শক্তি অর্জন করে, সেখানে তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এই পার্থক্যটি সামান্য মনে হতে পারে, কিন্তু একটি ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত হানার আগে এটিকে দুর্বল করে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে?

ইউএস ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের মতে, ৮ ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো স্পষ্ট এলাকা দেখা যাচ্ছে না।

তবে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস বলছে, ৭ ডিসেম্বরের পর দক্ষিণ আন্দামান সাগরের ওপর একটি সম্ভাব্য লঘুচাপ বা অশান্ত অঞ্চলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ১৪ ডিসেম্বর পর্যন্ত ওই এলাকা সক্রিয় থাকতে পারে।

আপাতত আকভান হুমকি হলেও এই মৌসুমে উপকূলের পরীক্ষা এখনো শেষ হয়নি। আকভানের ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই পরবর্তী পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews