1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 11:15 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় পুলিশ সুপার জাহাংগীর আলম গ্রেপ্তার নেছারাবাদে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু চট্টগ্রামের বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের ডবলমুরিং থানার ক্যাসিয়ার অলি উদ্দিন এর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ী, প্রসাশন নিরব টাঙ্গাইলে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে বিএনপি নেতার মবের স্বীকার ৪ সাংবাদিক, মামলা দায়ের আদালতে প্রেরণ সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার শোকবার্তা আশুলিয়ায় আবাসিক বাড়িতে সয়াবিন তেল বোতলজাত! ‘বিএসটিআই লোগো’ ব্যবহারের বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন জ্যোতিষচর্চা ও আধ্যাত্মিক পরামর্শে দেশ-বিদেশে পরিচিতি অর্জন করেছেন লিটন দেওয়ান চিশতী রিকশাচালক থেকে শিক্ষার্থী, চা-বিক্রেতা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণের নতুন সুযোগ

চট্টগ্রামের বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

  • সময়: Sunday, November 15, 2026
  • 43 View

মোহাম্মদ বিল্লাল হোসেন, চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার (Conch Venture)। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরের টাইগারপাসে চসিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি, প্রকল্পের সম্ভাব্যতা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা বর্জ্যকে শুধু অপসারণের বিষয় হিসেবে দেখতে চাই না, বরং সম্পদে রূপান্তর করতে চাই। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এসব বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণে সিটি কর্পোরেশনের উল্লেখযোগ্য অর্থ ও জনবল ব্যয় হয়। অথচ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসারসহ বিভিন্ন মূল্যবান সম্পদ উৎপাদনের সুযোগ রয়েছে। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।’

তিনি বলেন, ‘আমার লক্ষ্য একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। আমরা চাই, নগরীর বর্জ্য পরিবেশদূষণের কারণ না হয়ে অর্থনৈতিক সম্পদে পরিণত হোক।’

প্রশাসক আরও বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দরনগরী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র। জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের সঙ্গে সঙ্গে এখানে বর্জ্যের পরিমাণও বাড়ছে। প্রচলিত পদ্ধতিতে শুধু বর্জ্য সংগ্রহ করে ভাগাড়ে ফেলে দীর্ঘমেয়াদে এ সমস্যার সমাধান সম্ভব নয়। তাই বর্জ্যের পরিমাণ কমানোর পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব হ্রাসে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশগত নিরাপত্তা, প্রযুক্তির কার্যকারিতা, আর্থিক সাশ্রয়, দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয় এবং নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো প্রকল্প যেন ভবিষ্যতে সিটি কর্পোরেশনের জন্য আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়, সেদিকেও সতর্ক থাকতে হবে।

বৈঠকে চীনা প্রতিনিধিদল জানায়, কনচ ভেঞ্চার বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি আধুনিক গ্রেট ফার্নেস প্রযুক্তির মাধ্যমে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ ও বিদ্যুৎ উৎপাদনে অভিজ্ঞ। পাশাপাশি বর্জ্য প্রক্রিয়াকরণে বিভিন্ন প্রযুক্তি ও পরিবেশগত নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহারের সক্ষমতা রয়েছে তাদের।
প্রতিষ্ঠানটির প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চীনসহ বিভিন্ন অঞ্চলে তাদের মোট ১১২টি চুক্তিবদ্ধ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াকরণ করেছে।

প্রতিনিধিদল চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় নিজেদের প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা তুলে ধরে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটি প্রকল্প প্রস্তাব করে। এ সময় প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা, প্রয়োজনীয় জমি, বর্জ্যের প্রাপ্যতা, পরিবেশগত প্রভাব এবং অর্থায়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে আমরা আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক প্রযুক্তিকে স্বাগত জানাই। তবে প্রকল্প গ্রহণের আগে বর্জ্যের প্রাপ্যতা, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, প্রয়োজনীয় জমি, পরিবেশগত প্রভাব এবং অর্থায়নের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা জরুরি। সিটি কর্পোরেশন নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্ভাবনাময় প্রস্তাবগুলো বিবেচনা করবে।’

বৈঠকে চীনা প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আনহুই হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের জেনারেল ম্যানেজার হান জিউ (Han Jiwu), কনচ কাওয়াসাকি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের নির্বাহী উপমহাব্যবস্থাপক লি চাওহুই (Li Chaohui), হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসের সুপারভাইজার চেং (Cheng), প্রতিনিধি কেন্ট (Kent), কাও (Cao) এবং ডিএন অ্যাসোসিয়েটসের লেফটেন্যান্ট কর্নেল (অব.) আহমেদ ড্যানিয়েল ইসলাম।

এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews