1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 18, 2026, 4:37 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম বন্দরে সরাসরি অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত ‘কল্লা কামাল বাহিনীর’ বিরুদ্ধে অভিযোগ, পালিয়ে আসা একজনকে পিটিয়ে আহত; এখনো জিম্মি অন্তত ২০ জন কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা: গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুই পলাতক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ৩৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই: প্রশাসক ডা. শাহাদাত সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন ১১ কর্মকর্তা-কর্মচারী এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ এত কম স্বর্ণের দাম এক বছরেও দেখা যায়নি

কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা: গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুই পলাতক আসামি গ্রেপ্তার

  • সময়: Wednesday, November 18, 2026
  • 7 View

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে চাঞ্চল্যকর নুরুল আবছার (২২) হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। গত ১৭ নভেম্বর রাতে কর্ণফুলী থানাধীন সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ সুমন (৩১) ও মোহাম্মদ আকাশ (২১)। তারা উভয়ই কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার বাসিন্দা এবং আব্দুছ ছমদের ছেলে।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, নিহত নুরুল আবছার কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার আব্দুর রহিমের ছেলে। প্রায় দুই মাস আগে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী নাজমা আক্তার বাবার বাড়িতে চলে যান। এ সময় তাদের ১৪ মাস বয়সী শিশু সন্তান আব্দুল্লাহ নুরুল আবছারের বাবা আব্দুর রহিমের কাছে ছিল।

পরবর্তীতে শিশু সন্তান আব্দুল্লাহকে অন্যত্র অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছে ২ লাখ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

ঘটনার দিন গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মোবাইল ফোনে কল করে নুরুল আবছারকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন ১১ নভেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে স্থানীয় লোকজন কর্ণফুলী থানার চরলক্ষ্যা হিন্দুপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের হাত বাঁধা অবস্থায় ছিল বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নুরুল আবছারকে শ্বাসরোধে হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-১৮, তারিখ ১১ নভেম্বর ২০২৬। মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় করা হয়েছে।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর এসআরবি-৭, চট্টগ্রাম মামলাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার তদন্তে পাওয়া দুই অভিযুক্ত মোহাম্মদ সুমন ও মোহাম্মদ আকাশ কর্ণফুলী এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এরই ধারাবাহিকতায় গত ১৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews