1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 16, 2026, 10:52 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান, চুক্তিতে নিয়োগ পেলেন এক বছরের জন্য পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক বেলা ১১টায় কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগ অস্বীকার, ব্যক্তিমালিকানাধীন জমিতে আবাসন প্রকল্প পরিচালনার দাবি জহিরুল ইসলাম জনির চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় পুলিশ সুপার জাহাংগীর আলম গ্রেপ্তার নেছারাবাদে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু চট্টগ্রামের বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের ডবলমুরিং থানার ক্যাসিয়ার অলি উদ্দিন এর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ী, প্রসাশন নিরব টাঙ্গাইলে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে বিএনপি নেতার মবের স্বীকার ৪ সাংবাদিক, মামলা দায়ের আদালতে প্রেরণ

চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন।

  • সময়: Monday, November 16, 2026
  • 41 View

স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের ও তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মির্জাপুরের গণমাধ্যমকর্মীরা। এ সময় তারা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক সেবনের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে চার সাংবাদিককে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হেনস্তা করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।

তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের মিথ্যা মামলার শিকার হয়ে কারাগারে যেতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা হয়রানি করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সাংবাদিক সমাজকে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে বক্তব্য দেন মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,এনটিভির নাগরপুর-দেলদোয়ার উপজেলা প্রতিনিধি মনির হোসেন, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রুবেল মিয়া, দপ্তর সম্পাদক রাব্বি ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি লুৎফর অরেঞ্জ, নাগরিক টিভির প্রতিনিধি সবুজ রানা,আনন্দ টিভির প্রতিনিধি মীর সাদ্দাম হোসেন সুমন এবং মির্জাপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সালেহ সজীবসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার, তাদের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews