1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 19, 2026, 6:31 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মাগুরায় আনসার ও ভিডিপির নিরাপত্তা ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে কাত্যায়নী পূজা উদযাপন নৈতিক শিক্ষা, খেলাধুলা ও বৃক্ষরোপণে গড়ে তুলতে হবে সুস্থ-সুন্দর সমাজ: ডা. শাহাদাত চট্টগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: ডা. শাহাদাত চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে ডা. শাহাদাত চট্টগ্রাম নগরী ও উপজেলায় রাতভর প্রশাসনের টহল, তিন উপজেলায় মোবাইল কোর্ট আশুলিয়ায় কারখানায় ফিরেছেন শ্রমিকরা, ১৭টিতে সাধারণ ছুটি, বন্ধ ৩৬আশুলিয়ায় কারখানায় ফিরেছেন শ্রমিকরা, ১৭টিতে সাধারণ ছুটি, বন্ধ ৩৬ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি

নৈতিক শিক্ষা, খেলাধুলা ও বৃক্ষরোপণে গড়ে তুলতে হবে সুস্থ-সুন্দর সমাজ: ডা. শাহাদাত

  • সময়: Thursday, November 19, 2026
  • 9 View

মোহাম্মদ আসিফ , চট্টগ্রাম:

নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, খেলাধুলা ও বৃক্ষরোপণের মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা ভালো ফলাফল দিয়ে একজন মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারে না। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পরোপকারের মানসিকতা অর্জন করতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে না পারলে শিক্ষার প্রকৃত সার্থকতা অর্জিত হয় না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর হালিশহর মুনিরনগরে জরিনা-মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ আয়োজিত ‘নবীনবরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা। মাদকের কারণে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে এবং চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সমাজ পরিবর্তনে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নির্দেশনা দিয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়; এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

নগর পরিচ্ছন্নতা প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে নগরী পরিষ্কার রাখতে নিরলস পরিশ্রম করছেন। অথচ অনেকেই যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছেন। এ মানসিকতা পরিবর্তন করতে হবে। ড্রেন ও খোলা স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হয়, যা ডেঙ্গুর ঝুঁকি বাড়ায়। তাই পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮ বছরের পুরোনো ভবনটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু ভবন নির্মাণ করলেই হবে না, এর গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ভবনটি যেন ৫০ থেকে ৬০ বছর কিংবা তারও বেশি সময় টেকসই হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের কারণে উন্নয়নকাজের স্থায়িত্ব যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে। চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ১১টি মাঠ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকি মাঠগুলোও গড়ে তোলা হবে। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন অন্তত এক ঘণ্টা শারীরিক চর্চা ও খেলাধুলার সুযোগ রাখা প্রয়োজন।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশনের স্কুল হেলথ কার্ড উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পুষ্টি ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করাই এ উদ্যোগের উদ্দেশ্য। এর আওতায় বিনামূল্যে চোখ, কান-নাক-গলা ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ৪০ থেকে ৫০টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

সবুজ নগর গড়ার পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটিতে রূপান্তর করতে ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় দুই লাখ গাছ লাগানো হয়েছে। বাকি আট লাখ গাছ পর্যায়ক্রমে লাগানো হবে। নগরীর বিভিন্ন সড়কের মিড আইল্যান্ড, ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।

জরিনা-মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থী যেন একটি করে গাছ লাগায় এবং স্নাতক শেষ করা পর্যন্ত সেই গাছের পরিচর্যা করে। গাছের সঙ্গে নিজের নাম যুক্ত রাখলে শিক্ষাজীবন শেষে অন্যত্র চলে গেলেও একদিন প্রতিষ্ঠানে ফিরে নিজের লাগানো গাছ দেখার সুযোগ তৈরি হবে। এতে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা গড়ে উঠবে।

তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম চালু করা প্রয়োজন। পাশাপাশি সিটি কর্পোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রিন ক্লাব ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

প্রশাসক জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে ৭৮টি স্কুল, ২৮টি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, স্বাস্থ্যসচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, মা-বাবাকে সম্মান করতে হবে, শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা করতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ এবং একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব নাজমা বিনতে আমিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ মাজহারুল ইসলাম, কলেজের দাতা সদস্য মোহাম্মদ হরমুজ শাহ বেলাল, বিদ্যোৎসাহী সদস্য জান-ই-আলম, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ এবং ছাত্রনেতা ওয়াহিদ ইমাম খান সারাতসহ আমন্ত্রিত অতিথিরা।

স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) শিপুল কুমার দে। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কৃতী শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews