1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 26, 2026, 3:17 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চার বছরেও সন্ধান নেই আহনাফের! ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি জনশক্তি রপ্তানিতে অবদান রাখছে লামিয়া রিক্রুটিং এজেন্সি, অপপ্রচারের অভিযোগে উদ্বেগ নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল জাতীয় দলের পর ক্লাব ফুটবলেও নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো আশুলিয়ায় শ্রমিকদের নতুন মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। অসহায় মানুষের পাশে চট্টগ্রামের জেলা প্রশাসক, গণশুনানিতে সাতজনকে আর্থিক সহায়তা লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিদর্শনে ডেনমার্কের স্টেট সেক্রেটারি, ২০২৯ সালের মধ্যে কাজ শেষের লক্ষ্য

নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময়: Thursday, November 26, 2026
  • 20 View

মো:হাবিবুর রহমান, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা মিনি কনফারেন্স সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপস্থিত ছিলেন, নাচোল ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ (ইউএইচএফপিও) ডাক্তার ফারহানা নবী, নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল, নাচোল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, গোলাম সারোয়ার মোর্শেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও খামারিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, খামারিদের প্রশিক্ষণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং রপ্তানিমুখী উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে নাচোল উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

1Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews