1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 26, 2026, 3:17 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চার বছরেও সন্ধান নেই আহনাফের! ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি জনশক্তি রপ্তানিতে অবদান রাখছে লামিয়া রিক্রুটিং এজেন্সি, অপপ্রচারের অভিযোগে উদ্বেগ নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল জাতীয় দলের পর ক্লাব ফুটবলেও নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো আশুলিয়ায় শ্রমিকদের নতুন মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। অসহায় মানুষের পাশে চট্টগ্রামের জেলা প্রশাসক, গণশুনানিতে সাতজনকে আর্থিক সহায়তা লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিদর্শনে ডেনমার্কের স্টেট সেক্রেটারি, ২০২৯ সালের মধ্যে কাজ শেষের লক্ষ্য

জাতীয় দলের পর ক্লাব ফুটবলেও নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

  • সময়: Thursday, November 26, 2026
  • 9 View

জাতীয় দল থেকে অবসরের আগে নিষেধাজ্ঞার আশঙ্কায় পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার ক্লাব ফুটবলেও একই ধরনের পরিস্থিতির মুখে পড়তে পারেন পর্তুগিজ এই মহাতারকা। এএফসি চ্যাম্পিয়নস লিগে আল-সাদের বিপক্ষে ম্যাচে এক সহকারী রেফারিকে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করায় শাস্তির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার।

মঙ্গলবার আল-সাদের বিপক্ষে ২-১ গোলের জয় পায় আল-নাসর। ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ক্যারিয়ারের ৯৮৭তম গোলটি করেন রোনালদো। এর ২০ মিনিট পর আরও একবার বল জালে পাঠিয়েছিলেন তিনি। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে আরেকটি অফসাইডের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। বক্সের মধ্যে প্রতিপক্ষের বাধার শিকার হয়েছেন দাবি করে পেনাল্টির প্রত্যাশা করেছিলেন তিনি। কিন্তু জর্ডানের রেফারি আদহাম মাখাদমেহ তার আবেদন প্রত্যাখ্যান করেন। উলটো সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় আল-সাদের পক্ষে ফ্রি-কিক দেওয়া হয়।

রিপ্লেতে অবশ্য ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্ত সঠিক বলেই দেখা যায়। কিন্তু অফসাইডের সিদ্ধান্তে ক্ষুব্ধ রোনালদো সহকারী রেফারিকে লক্ষ্য করে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করেন। প্রথমে হাত দিয়ে নিজের চোখ ঢেকে রাখেন তিনি, এরপর পতাকা ওড়ানোর ভঙ্গি করেন। ঘটনাটি যে ওই ম্যাচ কর্মকর্তাকে উদ্দেশ্য করেই করা, তা স্পষ্ট বলে মনে হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews