রিপন আলী রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের রানীবাড়ী চাঁদপুর, মহানন্দা নদীর পাড়ে, নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রানীবাড়ী বাজারের উত্তর পাশে বাগান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। জাস্ট ইনজয় একাদশ বনাম ডাক্তার পাড়া একাদশের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টস জিতে জাস্ট ইনজয় একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য ডাক্তার পাড়া একাদশ টিমকে নির্ধারিত ৭ ওভারে ৮১ রানের টার্গেট দেয় জাস্ট ইনজয় একাদশ। নির্ধারিত ৭ ওভারে ডাক্তার পাড়া একাদশ ৪৩ রান তুলতে সক্ষম হয়। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হয়, জাস্ট ইনজয় দলের, মোঃ উমর আলী।
ম্যাচ শেষে আয়োজক কমিটি, ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিজয়ী দলকে ১৫,০০০ হাজার টাকা প্রাইজমানি এবং ট্রফি🏆 ও রানার্সআপ দলকে ১০,০০০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি পুরস্কার দেওয়া হয়।
ইউনাইটেড ওয়ারিয়র্স কর্তৃক পরিচালিত খেলায় জনাব, মো: ফরহাদ আলী (রোজ)এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নং চককীত্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীনের, প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইচ আর গ্রুপের পরিচালক, আলহাজ্ব ইঞ্জিনিয়ার শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ, ডাচ বাংলা ব্যাংক ও ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং চককীত্তি শাখার পরিচালক মোঃ মোফাত খাইরুল ইসলাম (বাবু ) ব্যবসায়ী সূফী জাহাঙ্গীর কবির (কামাল)৮ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী, মোঃ রজব আলী, ৯ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হুমায়ুন রেজা, রানীবাড়ী চাঁদপুর ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক, মোঃ আহসান হাবীব রাজীব মিঞা, ভাবনা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ রুহুল আমিন, দূর্বা মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক, মোঃ এমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবু সামাদ, আব্দুল খালেক,প্রমুখ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
খেলায় কমেডি প্রদান করেন, সহকারী শিক্ষক, মোঃ কফিল উদ্দীন রুবেল, ও মোঃ তৌহিদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে, মোঃ নুরুল ইসলাম বলেন, যুবসমাজের বিকাশ ও সুস্থ বিনোদন: তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখে। রাতের আলোয় এমন সুন্দর আয়োজন খেলোয়াড়দের উৎসাহ বাড়ায় এবং স্থানীয় পর্যায়ে নতুন ক্রিকেটার তৈরিতে সহায়ক হয়।
তিনি আরও বলেন, জয়-পরাজয়ের চেয়ে বড় বিষয় হলো শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে সবাই সেরা খেলা উপহার দেবে বলে আমি বিশ্বাস করি।
Leave a Reply