1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 18, 2026, 6:45 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম বন্দরে সরাসরি অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত ‘কল্লা কামাল বাহিনীর’ বিরুদ্ধে অভিযোগ, পালিয়ে আসা একজনকে পিটিয়ে আহত; এখনো জিম্মি অন্তত ২০ জন কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা: গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুই পলাতক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ৩৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই: প্রশাসক ডা. শাহাদাত সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন ১১ কর্মকর্তা-কর্মচারী এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ এত কম স্বর্ণের দাম এক বছরেও দেখা যায়নি

চট্টগ্রাম বন্দরে সরাসরি অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত

  • সময়: Wednesday, November 18, 2026
  • 26 View

মোহাম্মদ বিল্লাল হোসেন , চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম বন্দরে এ মহড়া সফলভাবে সম্পন্ন হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানের নির্দেশক্রমে সদস্য (হারবার ও মেরিন)-এর তত্ত্বাবধানে এবং আইএসপিএস মনিটরিং সেলের সার্বিক প্রস্তুতিতে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় বন্দর স্থাপনার নিরাপত্তা স্তর-১, ২ ও ৩ বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা হয়।

মহড়ায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বন্দরে অনুপ্রবেশের চেষ্টা, অগ্নিকাণ্ড মোকাবিলা, জোরপূর্বক বন্দরে প্রবেশ, সন্দেহজনক বস্তু শনাক্ত ও বোমা নিষ্ক্রিয়করণ এবং অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে অনুপ্রবেশের মতো পরিস্থিতি অনুশীলন করা হয়।

মহড়ার চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী, সোয়াডস্ ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কন্টেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার কৌশল প্রদর্শন করা হয়।

মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল, কমসোয়াডস, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এ মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা যাচাই করা হয়েছে। আন্তর্জাতিক আইএসপিএস (ISPS) কোড অনুসরণ করে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার কার্যক্রম অব্যাহত থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews