1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 26, 2026, 3:17 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চার বছরেও সন্ধান নেই আহনাফের! ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি জনশক্তি রপ্তানিতে অবদান রাখছে লামিয়া রিক্রুটিং এজেন্সি, অপপ্রচারের অভিযোগে উদ্বেগ নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল জাতীয় দলের পর ক্লাব ফুটবলেও নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো আশুলিয়ায় শ্রমিকদের নতুন মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। অসহায় মানুষের পাশে চট্টগ্রামের জেলা প্রশাসক, গণশুনানিতে সাতজনকে আর্থিক সহায়তা লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিদর্শনে ডেনমার্কের স্টেট সেক্রেটারি, ২০২৯ সালের মধ্যে কাজ শেষের লক্ষ্য

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে

  • সময়: Thursday, November 26, 2026
  • 9 View

রিপন আলী রাজশাহী ব্যুরো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মোহাম্মদ টমাস (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লাম্বার টোলা গ্রামের মর্তুজার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী হিসেবেও পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনাকষা ইউনিয়নের চৌকা মাঠে মশিউর রহমান নামে এক ব্যক্তির ঘাসের জমিতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণে আরও তিনজন আহত হন।
স্থানীয় সূত্রের দাবি, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেলগুলো তৈরি করা হচ্ছিল। তবে এ দাবির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, বোমা বা ককটেল বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। বিস্তারিত পরে জানানো হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews