1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 26, 2026, 3:17 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চার বছরেও সন্ধান নেই আহনাফের! ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি জনশক্তি রপ্তানিতে অবদান রাখছে লামিয়া রিক্রুটিং এজেন্সি, অপপ্রচারের অভিযোগে উদ্বেগ নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল জাতীয় দলের পর ক্লাব ফুটবলেও নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো আশুলিয়ায় শ্রমিকদের নতুন মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। অসহায় মানুষের পাশে চট্টগ্রামের জেলা প্রশাসক, গণশুনানিতে সাতজনকে আর্থিক সহায়তা লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিদর্শনে ডেনমার্কের স্টেট সেক্রেটারি, ২০২৯ সালের মধ্যে কাজ শেষের লক্ষ্য

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

  • সময়: Thursday, November 26, 2026
  • 9 View

মোহাম্মদ আসিফ,চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি। এছাড়া বোর্ডের সদস্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

সভায় পূর্ববর্তী বোর্ড অব ট্রাস্টিজের সভা ও সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন, সার্বিক অগ্রগতি, অডিট কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

সভা শেষে সমাপনী বক্তব্যে চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews