1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 17, 2026, 4:49 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১ মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ চট্টগ্রামে জেলেপল্লীতে ভয়াবহ আগুন, পুড়ল শতাধিক ঘর ও কোটি টাকার মাছ ধরার সরঞ্জাম নহাটা বাজারের জমি সংক্রান্ত বিষয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল চটকদার বিজ্ঞাপনের আড়ালে আবাসন ব্যবসা: প্রবাসীদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছে ‘ধরিত্রী প্রপার্টিজ লি.’ চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ ইতিহাস-ঐতিহ্য, কৃষি ও অর্থনীতিতে সমৃদ্ধ যশোর জেলা সুফি-সাধক, ইতিহাস-ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতির জনপদ শাহরাস্তি চট্টগ্রামে চাঁদা না পেয়ে বাড়িতে গুলি

নহাটা বাজারের জমি সংক্রান্ত বিষয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • সময়: Tuesday, November 17, 2026
  • 4 View

শান্তা বিশ্বাস, স্টাফ রিপোর্টার : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের
নহাটা বাজারের জমি সংক্রান্ত বিষয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ ইং সকাল ১০ টার সময় নহাটা কাচা বাজার জামে মসজিদের সামনে নহাটা বাজারের ঘরমালিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আয়োজনে এই সংবাদ সম্মেলন করা হয়। মাগুরার নহাটা বাজারে দোকান বন্ধের হুমকি, ব্যবসায়ী-ঘরমালিকদের ক্ষোভ বিনা নোটিশে দোকানে তালা দেওয়ার নির্দেশের অভিযোগ। ঐতিহ্যবাহী নহাটা বাজারের জমির মালিকানা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ এবং দোকানে তালা লাগানোর হুমকির অভিযোগ উঠেছে মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. সাদমান আকিফ এর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন বাজারের ঘরমালিক ও ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, কোনো ধরনের লিখিত নোটিশ, শোকজ কিংবা কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াই তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। নহাটা কাঁচাবাজার জামে মসজিদের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজারের ঘরমালিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী ও ঘরমালিকরা জানান, গত ৪ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. সাদমান আকিফ। নহাটা বাজারে গিয়ে আকস্মিকভাবে ব্যবসায়ীদের দোকান বন্ধ করার নির্দেশ দেন। তাঁদের অভিযোগ, এ সময় তিনি প্রায় ২০০ থেকে ২৫০টি তালা নিয়ে বাজারে উপস্থিত হয়েছিলেন এবং দোকান বন্ধ না করলে তালা লাগিয়ে দেওয়ার কথা বলেন।
ব্যবসায়ীদের দাবি, সহকারী কমিশনার (ভূমি) তাঁদের উদ্দেশ্যে বলেন, বাজারের প্রায় শতভাগ মানুষ অবৈধভাবে ব্যবসা করছেন এবং এসব জমি সরকারি সম্পত্তি। যারা দোকান চালু রাখতে চান, তাঁদের ভূমি অফিসের মাধ্যমে লিজ নিতে হবে। এ জন্য ছয় হাজার টাকা করে দিতে হবে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
নহাটা বাজার বণিক সমিতির সভাপতি মো. মনির হোসেন বলেন, “গত ৪ নভেম্বর এসিল্যান্ড সাহেব নহাটা বাজারে আসেন। তাঁর সঙ্গে ২০০ থেকে ২৫০টি তালা ছিল। এসে বলেন, সব দোকান বন্ধ করেন, দোকানে তালা মারব। তিনি বলেন, এসব দোকান সরকারি জমির ওপর। যারা লিজ নিতে চান, তাঁরা ছয় হাজার টাকা করে দিয়ে লিজ নেবেন এবং তাঁর অফিসে যোগাযোগ করবেন। এ ঘটনায় আমরা ব্যবসায়ীরা আতঙ্কিত।”
ব্যবসায়ী মো. আবুল হাসানাত পান্নু প্রশ্ন তুলে বলেন, “আমাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি, শোকজ করা হয়নি। তাহলে কীভাবে এসিল্যান্ড সাহেব সরাসরি দোকানে তালা লাগাতে আসেন? আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে ব্যবসায়ীদের হয়রানি করা কতটা যুক্তিসংগত?”
ব্যবসায়ী মো. বাহারুল ইসলাম বলেন, “এই বাজারের জমি আমাদের বাবা-দাদাদের পৈতৃক সম্পত্তি। প্রায় ১০০ বছর ধরে এখানে বাজার পরিচালিত হয়ে আসছে। আমাদের জমির দলিল, পর্চা ও রেকর্ডের কাগজপত্র রয়েছে। কিন্তু এসব কাগজপত্রের গুরুত্ব না দিয়ে শুধু লিজ নেওয়ার কথা বলা হচ্ছে। ছয় হাজার টাকা করে দিতে হবে বলেও অভিযোগ করা হচ্ছে।”
ব্যবসায়ী সুভাষ চন্দন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা করছি। বাজারের সব জমি সরকারি নয়। কিছু জমি খাস থাকতে পারে, কিন্তু অনেক জমি আমাদের ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি। অথচ হঠাৎ করে এসিল্যান্ড এসে দোকান বন্ধ করতে বলছেন। অন্যথায় সব দোকানে তালা লাগিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এতে আমাদের ব্যবসা-বাণিজ্য ও জীবিকা হুমকির মুখে পড়েছে।”
ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম বলেন, “আমরা একাধিকবার এসিল্যান্ডকে জানিয়েছি, আমাদের কাছে জমির সঠিক কাগজপত্র রয়েছে এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান। তারপরও তিনি আমাদের বক্তব্য ও কাগজপত্রকে গুরুত্ব দিতে রাজি নন।”
ব্যবসায়ী মো. ইমরান হোসাইন অভিযোগ করে বলেন, “এসিল্যান্ড সাহেব বলেছেন, পারলে সব কাগজপত্র নিয়ে অফিসে যেতে। তিনি রেকর্ড সংশোধন করবেন, না হলে বাতিল করে দেবেন। অথচ আমাদের কোনো লিখিত নোটিশ বা শোকজ করা হয়নি। শুধু মাইকিং করে দোকান বন্ধের কথা জানানো হয়েছে।”
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ও ঘরমালিকরা বলেন, একটি শতবর্ষী বাজারের জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা অবশ্যই প্রচলিত আইন ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ব্যক্তিমালিকানাধীন জমিকে একতরফাভাবে সরকারি সম্পত্তি দাবি করে ব্যবসায়ীদের উচ্ছেদ বা দোকান বন্ধের হুমকি দেওয়া হলে তা তাঁদের দীর্ঘদিনের ব্যবসা, বিনিয়োগ ও জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলবে। তাঁরা আরও বলেন, সরকারি জমি থাকলে তা আইন অনুযায়ী শনাক্ত করা হোক। একই সঙ্গে ব্যক্তিমালিকানাধীন জমির দলিল, খতিয়ান, পর্চা ও রেকর্ড যথাযথভাবে যাচাই করা হোক। কাগজপত্র যাচাই না করে কিংবা আদালতে চলমান মামলার বিষয়টি বিবেচনায় না নিয়ে কোনো একতরফা সিদ্ধান্ত গ্রহণ করা হলে সাধারণ ব্যবসায়ী ও ঘরমালিকরা চরম ক্ষতির মুখে পড়বেন।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে কথিত হয়রানি ও দোকান বন্ধের হুমকি বন্ধ, জমির প্রকৃত মালিকানা নিরপেক্ষভাবে যাচাই এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি কোনো ব্যবসায়ী বা ঘরমালিককে যেন অন্যায়ভাবে উচ্ছেদ কিংবা আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
নহাটা বাজারের জমির প্রকৃত মালিকানা নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ভূমি প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. সাদমান আকিফ তার সাথে মোবাইল ফোনে মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ যোগাযোগ করলে নহাটা বাজার বিষয়ের ঘটনার কথা জানতে চাইলে তিনি ব্যবস্থতার কথা বলে ১ ঘন্টা পরে ফোন দিচ্ছি বলে ফোন কেটে দেয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews