1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 27, 2026, 6:23 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। আশুলিয়ায় পাঁচটি তাজা ককটেল উদ্ধার, বম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় টাঙ্গাইলে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে সাত দিনের আল্টিমেটাম। মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও স্টল প্রদর্শনী বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় সুমন সিরালি চার বছরেও সন্ধান নেই আহনাফের! ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি জনশক্তি রপ্তানিতে অবদান রাখছে লামিয়া রিক্রুটিং এজেন্সি, অপপ্রচারের অভিযোগে উদ্বেগ নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট জাল জাতীয় দলের পর ক্লাব ফুটবলেও নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো আশুলিয়ায় শ্রমিকদের নতুন মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে আলোচনা সভা

আশুলিয়ায় পাঁচটি তাজা ককটেল উদ্ধার, বম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয়

  • সময়: Friday, November 27, 2026
  • 1 View

স্টাফ রিপোর্টার: মোঃ রুবেল আকন

ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি-৪, সিপিসি-২-এর একটি আভিযানিক দল। পরে বম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো নিরাপদ স্থানে নিয়ে কৃত্রিম বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বাইপাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৪-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, আশুলিয়ার বাইপাইল-জামগড়া এলাকায় নাশকতার উদ্দেশ্যে বেশ কিছু বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নবীনগর থেকে চন্দ্রাগামী মহাসড়কের বাইপাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লাল ও কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। পরবর্তীতে এসআরবি সদর দপ্তরের বম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো আশুলিয়ার পাথালিয়া এলাকার জনবসতিহীন একটি খালি জমিতে নিয়ে কৃত্রিম বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ককটেলগুলো তৈরি করে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সেখানে লুকিয়ে রেখেছিল।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-৪-এর অভিযান অব্যাহত রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews