ফাহমিদা হৃদী, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬-কে ঘিরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন স্থানীয় সমাজসেবক ও পরিচিত মুখ সুমন সিরালি।
‘সততা, ন্যায় ও উন্নয়ন’-কে মূলমন্ত্র হিসেবে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। এলাকায় ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ’ এবং ‘সুমন ভাই ভালো মানুষ’ — এমন ইতিবাচক স্লোগান নিয়ে তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠ পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সুমন সিরালি ৭নং ওয়ার্ডের সাধারণ মানুষের অধিকার রক্ষা, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আসন্ন নির্বাচনে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন এই প্রার্থী।
Leave a Reply