1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 7, 2026, 10:19 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। দুই বছর পর আবারও রিংয়ে প্রকৌশলী ফাহাদ আহমেদ। মব নিয়ন্ত্রণে এনেছে সরকার কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে অপপ্রচার। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট। 

আর্জেন্টিনা দল যেন ‘ছোটখাটো হাসপাতাল’

  • সময়: Monday, June 8, 2026
  • 70 View

বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। যেখানে শিরোপার অন্যতম দাবিদার দলগুলো পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে, সেখানে চোটের ধাক্কায় বেশ বিপাকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরিতে জর্জরিত আলবিসেলেস্তেদের বিশ্বকাপ স্কোয়াডের অন্তত সাতজন ফুটবলার বর্তমানে শারীরিক সমস্যায় ভুগছেন। ফলে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তাবিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে হারানোর পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।

স্কালোনি বলেন, আমাদের কয়েকজন খেলোয়াড় এখনও শতভাগ ফিট নয়। বিষয়টি শুধু একজন ডিফেন্ডারকে ঘিরে নয়, আরও কয়েকজনকে নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে। সামনে আরেকটি প্রস্তুতি ম্যাচ আছে।সেটি শেষ হওয়ার পরই পরিস্থিতি পরিষ্কার হবে। মঙ্গলবারের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

হন্ডুরাস ম্যাচের আগের দিনই বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। কাফ ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যান ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।যদিও তার বদলি এখনো ঘোষণা করেননি স্কালোনি। এদিকে দলের দুই রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা মাংসপেশির চোটে ভুগছেন। ২০২২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য লিয়ান্দ্রো পারেদেসও গ্রেড-১ পর্যায়ের মাংসপেশির ইনজুরিতে আক্রান্ত। স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ আঙুলের প্রদাহে ভুগলেও বিশ্বকাপ শুরুর আগেই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী।

চোটের তালিকায় রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। সম্প্রতি অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ জেতা এই তারকা গোলকিপার এখনও ডান হাতের আঙুলের চিড় থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। পাশাপাশি তরুণ মিডফিল্ডার নিকো পাজও বাম পায়ের ব্যথার কারণে পুরো ফিট নন।

সব মিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না স্কালোনি। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে একের পর এক ইনজুরি আর্জেন্টিনা শিবিরে বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। বর্তমান পরিস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের ড্রেসিংরুম যেন ছোটখাটো একটি চিকিৎসাকেন্দ্রেই পরিণত হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews