মোহাম্মদ আসিফ , চট্টগ্রাম :
নগরীর ডবলমুরিং থানা এলাকার ক্যাশিয়ার সোর্স অলির চাঁদাবাজির শেষ নেই। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ডবলমুরিং থানার নাম ভাঙ্গিয়ে, চাঁদাবাজির অভিযোগ উঠেছে থানার ক্যাশিয়ার সোর্স অলি উদ্দিনের নামে। জানা যায় তিনি দীর্ঘদিন ধরে সিএমপির ডবলমুরিং থানার ক্যাশিয়ার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাক্ষ লাক্ষ টাকা।
ক্যাশিয়ার অলি উদ্দিন এর অত্যাচারে অতিষ্ঠ্য এলাকার মানুষ। এলাকার এক ভুক্তভুগি দৈনিক আমার সংগ্রামকে জানান অলি উদ্দিন আমাদের তিনজনকে আসামি করে মিথ্যা মামলা করেছিলেন আদালতে। মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছিলাম তারপরেও কোন ফল পাওয়া যায়নি। অলি উদ্দিন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন নাম্বার দিয়ে অকথ্য গালাগালি এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে থাকে।
ক্যাসিয়ার অলি নগরীর ডবলমুরিং থানাদ্বীন বেশকয়েকটি জায়গা থেকে এখনো ডবলমুরিং থানা ওসির নামে চাঁদা তুলে আসছে। বিষয়টি অনুসন্ধানে গেলে মিলে চাঞ্চল্যকর সব তথ্য। বেরিয়ে আসে তাকে চাঁদা দেওয়ার মূল হিসেব হলো বাংলাবাজার কালো তেলের ভাউছার মাসে ১,৫০,০০০/-, মোবিলের দোকান ৩,০০০/-, আগ্রাবাদ পার্সেল সেন্টার ১০,০০০/-, সিগারেট এর দোকান ৩,০০০/-, আগ্রাবাদ ফুটপাট থেকে ৩,০০০/, মাদাবাড়ি পোড়া মসজিদ মোবিলের দোকান ৫,০০০/, পলিথিন এর দোকান ১০,০০০/, তামা পিতলের দোকান ও সমিতি ৯,০০০/-, ডবলমুরিং থানা এলাকার পাহাড়তলী চাউল এর দোকানের ৩০,০০০/, ভাঙ্গারীর দোকান ৩,০০০/-, মনজুর ভাঙ্গারি দোকান ৪,০০০/, তেলের দোকান ১,০০০/, অটোরিক্সা গেরেজ ৬,০০০/, মোমবাতি ফ্যাক্টেরী ১,০০০/, কোয়েল মামুন ৫,০০০/, মোবিল দোকান আলম ৫,০০০/-, তামা পিতল কদমতলী ২০,০০০/-, সি এসডি গোডাউন ১০,০০০/ জননী পার্সেল ১০,০০০/-, তামা পিতল দোকান ৪ টি ৮,০০০/-, দেলোয়ার ট্রান্সপোর্ট ৫.০০০/-, মোবিলের দোকান খালেক ৮,০০০/ মোবিল মুন্না মিয়া ৪,০০০/, ভাঙ্গারির দোকান সাহেদ ১,০০০/-, প্লাস্টিকের দানা ৬,০০০/-, মনছুরাবাদ থেকে দেওয়ানহাট ফুটপাত ১২,০০০/-, কাটের গাছের বড় ও ছোটগাড়ি ২০,০০০/- জুট ফ্যাক্টরী ১৪,০০০/-, জুট ফ্যাক্টরী চৌমুহনী ১০,০০০/-। এভাবেই প্রতি মাসে ডবলমুরিং থানার ক্যাসিয়ার অলি আয় করে ৩,৭৬,০০০ টাকা।
জানা যায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি ছিলেন আওয়ামী লীগের বড় নেতা। তিনি তৎকালীন সরকারের অপক্ষমতায় বিভিন্ন জায়গায় তার আদিপত্য বিস্তার করে। চট্টগ্রাম অতিথি কর্মজীবী সমবায় লিমিটেড সভাপতি স্বঘোষিত ডবলমুরিং থানার ক্যাশিয়ার খ্যাত সোর্স মোঃ অলি উদ্দিন হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছে বনে যাওয়া। জানা যায়, ১৪/০৫/২০১৭ইং তারিখে চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয় হইতে ০০০০০০০১২৭৩৪ রেজিস্ট্রেশন নাম্বারে নিবন্ধন লাভ করেন এবং ডবলমুরিং থানায় শেখ মুজিব রোডস্থ নাজির বাড়ি লেন জাকির বিল্ডিং এর তৃতীয় তলায় সমিতির কার্যালয় থেকে কর্মকাণ্ড পরিচালনার ৬ সদস্য কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়, গত ০১/০৮/২০১৮ইং হইতে সমিতির মূল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, ২০০১ সালের ১৮(৩) ধারা মোতাবেক ছয় সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয় এবং ২০ জন শেয়ার হোল্ডার হিসাবে (জনপ্রতি ১০০ টাকা) করে অন্তর্ভুক্ত করা হয়। ছয় সদস্য পরিচালনা কমিটিতে মোঃ অলি উদ্দিন (সভাপতি), মোহাম্মদ উল্লাহ (সহ-সভাপতি), মোহাম্মদ আব্দুল কালাম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সদস্য (অলির শ্যালক) মোসাম্মৎ জেসমিন আক্তার সদস্য (অলির স্ত্রী)।
অতিথি কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম শুরু হওয়ার পর সাধারণ সম্পাদক আব্দুল কালামের অগোচরে সমিতির টাকা আত্মসাৎ করার লক্ষ্যে বিভিন্ন সময়ে সভাপতি কথিত ক্যাসিয়ার ও সোর্স অলি উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার, মোঃ খলিলুর রহমান নামে দুইজনকে ভুয়া সাধারণ সম্পাদক বানিয়ে মাঠ পর্যায়ের টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেন সমিতির সভাপতি সোর্স অলি উদ্দিন।
আরও চাঞ্চল্যকর তথ্য হচ্ছে গত ২৮ ডিসেম্বর ২০১৩ সালে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে কেন্দ্র করে বালুভর্তি ট্রাক রাখা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে। সেই বালুভর্তি ট্রাকের চালক ছিলেন কথিত ক্যাসিয়ার অলি।
বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তার শালা মোহন দেয় সাইড ক্যাসিয়ারের পদ। বর্তমানে তার শালা মোহন বিভিন্ন জায়গায় থেকে চাঁদা নিয়ে আসে। নগরীর পাহাড়তলী থানাধীন লাকি হোটেল এলাকায় এনএইচপিল টাওয়ারে রয়েছে ৬০ লক্ষ টাকা ফ্ল্যাট। এই বিষয় ডবলমুরিং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন পুলিশের কোনো ক্যাসিয়ার নেই। প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
Leave a Reply