1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 8:26 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার শোকবার্তা আশুলিয়ায় আবাসিক বাড়িতে সয়াবিন তেল বোতলজাত! ‘বিএসটিআই লোগো’ ব্যবহারের বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন জ্যোতিষচর্চা ও আধ্যাত্মিক পরামর্শে দেশ-বিদেশে পরিচিতি অর্জন করেছেন লিটন দেওয়ান চিশতী রিকশাচালক থেকে শিক্ষার্থী, চা-বিক্রেতা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণের নতুন সুযোগ চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান

রিকশাচালক থেকে শিক্ষার্থী, চা-বিক্রেতা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণের নতুন সুযোগ

  • সময়: Sunday, November 15, 2026
  • 6 View

প্রতিবেদক: মো মাসরাফি

দেশের নিম্ন আয়ের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন ঋণসুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের আওতায় রিকশাচালক, চা-বিক্রেতা, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঋণ পাওয়ার সুযোগ পাবেন। একজন গ্রাহক বা ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এ ঋণসুবিধার আওতায় আসবেন। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষকেও ঋণসুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখার নির্দেশনা রয়েছে।

এ কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, নরসুন্দর ও বিভিন্ন ক্ষুদ্র পেশার মানুষ ঋণ পাওয়ার যোগ্য হবেন। এছাড়া মুদি দোকানি, চা-শ্রমিক, ভ্রাম্যমাণ বিক্রেতা, মোবাইল ফোন ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরাও এ সুবিধার আওতায় থাকবেন।

প্রস্তাবিত ঋণনীতিতে একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তবে দলগতভাবে ঋণ গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুযোগ রাখা হয়েছে। পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না। তবে পাঁচ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত প্রয়োজন হতে পারে।

ঋণ পাওয়ার ক্ষেত্রে গ্রাহকের নিজস্ব ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। ঋণের অর্থ ওই হিসাবেই জমা হবে। ব্যাংক হিসাব না থাকলে নতুন হিসাব খুলতে হবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস পর্যন্ত সময় দেওয়া যাবে। গ্রাহকের সুবিধা অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক কিস্তিতে ঋণ পরিশোধের ব্যবস্থা থাকবে। ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্যও বিশেষ সুযোগ রাখা হয়েছে। ২৫ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষামূলক ও কারিগরি প্রশিক্ষণ গ্রহণের জন্য ঋণ পেতে পারেন। তবে এ ক্ষেত্রে অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা প্রয়োজন হবে। এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহের জন্যও প্রয়োজনীয় ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এছাড়া বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও করোনার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরাও এ ঋণসুবিধা পাবেন। উপকূলীয় ও চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী, আদিবাসী ও অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদেরও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণের ব্যবস্থা করা হবে। ব্যাংকগুলো নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি আদায় করতে পারবে।

সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ঋণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি করতে হবে। এ জন্য নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও রয়েছে।

সামগ্রিকভাবে এ উদ্যোগের লক্ষ্য হলো নিম্ন আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা। বিশেষ করে ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে ঋণ বিতরণের স্বচ্ছতা, সহজ শর্ত এবং যথাযথ বাস্তবায়নের ওপর।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews