মোঃ সজীব তালুকদার, সিনিয়র রিপোর্টর
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে মো. জসিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জসিমের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়।
জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলা পরিষদের নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদে টিনের শেডের ঝালাইয়ের কাজ করছিলেন জসিম। এ সময় অসাবধানতাবশত তিনি ভবনটির ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নির্মাণাধীন ভবনে কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও সুরক্ষাসামগ্রী ব্যবহারের বিষয়টি নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
Leave a Reply