ভোলা প্রতিনিধি, মোহাম্মদ আজমির হোসেন: ভোলা জেলার মনপুরা উপজেলার দক্ষিণ সাঁকরছি গ্রামের অল্পবয়সী কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক আমার সংগ্রাম পত্রিকা পরিবার।
একজন অল্পবয়সী কিশোরের এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিরাজ করছে গভীর শোকের আবহ। যে বয়সে স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎকে ঘিরে জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই বয়সেই তার চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।
দৈনিক আমার সংগ্রাম পত্রিকার পক্ষ থেকে মরহুম আশরাফুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
শোক প্রকাশে:
দৈনিক আমার সংগ্রাম পত্রিকা পরিবার।
Leave a Reply