1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 14, 2026, 12:05 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামে চাঁদাবাজির শিকার ক্ষতিগ্রস্ত তিন ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে জামায়াত চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জন গ্রেফতার, কিশোর গ্যাংয়ের ৫২৪ সদস্য আটক চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএসে উপচে পড়া ভিড়। মাস্টারদের সনদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকবে চসিক: প্রশাসক ডা. শাহাদাত। আইনি সহায়তার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: এক আইনজীবী আটক, আরেকজন পলাতক; বাদীকে হত্যার হুমকির অভিযোগে চরম নিরাপত্তাহীনতা। চট্টগ্রামে ‘উপমহাদেশে ইসলামী আন্দোলন: ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে সম্প্রীতি সহায়তা ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। সাভারের রাজাশনে ‘UNITY FOR HUMANITY’-এর যাত্রা শুরু, চলছে নতুন সদস্য সংগ্রহ…. ফেনীতে ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক

মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকবে চসিক: প্রশাসক ডা. শাহাদাত।

  • সময়: Friday, November 13, 2026
  • 26 View

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:

মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পাশে থাকবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকায় অবস্থিত হযরত পীর আলী শাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে মসজিদটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক।

এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মুসলিম সমাজের ঐক্য, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত হওয়াকে তিনি আনন্দ ও সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। নগরীর সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। উন্নয়ন কার্যক্রমে এলাকাভিত্তিক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। মানুষের ধর্মীয়, সামাজিক ও নাগরিক প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

প্রশাসক মসজিদের নির্মাণকাজ সুন্দর ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ কাজে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews