1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 8:26 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার শোকবার্তা আশুলিয়ায় আবাসিক বাড়িতে সয়াবিন তেল বোতলজাত! ‘বিএসটিআই লোগো’ ব্যবহারের বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন জ্যোতিষচর্চা ও আধ্যাত্মিক পরামর্শে দেশ-বিদেশে পরিচিতি অর্জন করেছেন লিটন দেওয়ান চিশতী রিকশাচালক থেকে শিক্ষার্থী, চা-বিক্রেতা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণের নতুন সুযোগ চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান

আশুলিয়ায় আবাসিক বাড়িতে সয়াবিন তেল বোতলজাত! ‘বিএসটিআই লোগো’ ব্যবহারের বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন

  • সময়: Sunday, November 15, 2026
  • 7 View

স্টাফ রিপোর্টার: মোঃ রুবেল আকন

ঢাকার আশুলিয়ায় আবাসিক বাড়ির ভেতরে সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগ উঠেছে ‘জাকির ফুড প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ‘সূর্য সয়াবিন তেল’ নামে বোতলজাত এসব পণ্যের গুণগত মান, উৎপাদনের পরিবেশ এবং বোতলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লোগো ব্যবহারের বৈধতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সরেজমিনে আশুলিয়ার মাটির মসজিদ এলাকার মধ্য গাজীরচরে নূর হোসেন পাটওয়ারীর বাড়িতে গিয়ে দেখা যায়, আবাসিক ভবনের ভেতরে বিভিন্ন প্লাস্টিকের বোতলে তেল ভরা ও বোতলজাতের কার্যক্রম চলছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক তেলের বোতল, লেবেল ও বোতলজাতের বিভিন্ন সরঞ্জাম দেখা যায়।

স্থানীয় সূত্রের অভিযোগ, বাজার থেকে সংগ্রহ করা খোলা সয়াবিন তেল বোতলে ভরে ‘সূর্য সয়াবিন তেল’ নামে বাজারজাত করা হচ্ছে। তবে তেলের প্রকৃত উৎস, উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান এবং পণ্যটির সংশ্লিষ্ট অনুমোদন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, পণ্যের বোতলে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের অনুমোদন প্রতিষ্ঠানটির রয়েছে কি না। বিএসটিআইয়ের প্রয়োজনীয় সনদ ও অনুমোদন ছাড়া কোনো পণ্যে এ ধরনের লোগো ব্যবহার করা হয়েছে কি না, তা যাচাই করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

আবাসিক ভবনের ভেতরে খাদ্যপণ্য বোতলজাতের এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। ভোজ্যতেল মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য হওয়ায় এর উৎপাদন, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি নিয়মনীতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স, উৎপাদন ও বাজারজাতের অনুমোদন, বিএসটিআই সনদ এবং পণ্যের মান পরীক্ষার প্রতিবেদন রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বাজারে সরবরাহ করা তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

যেসব প্রশ্নের উত্তর চায় সাধারণ মানুষ

১. আবাসিক বাড়িতে এভাবে ভোজ্যতেল বোতলজাতের বৈধ অনুমোদন রয়েছে কি না?

২. ‘সূর্য সয়াবিন তেল’ পণ্যটির বিএসটিআই সনদ রয়েছে কি না?

৩. বোতলে ব্যবহৃত বিএসটিআইয়ের লোগো অনুমোদিত কি না?

৪. বোতলজাত তেলের গুণগত মান ও বিশুদ্ধতা কোন কর্তৃপক্ষ নিশ্চিত করছে?

ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানানো হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

1Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews