শান্তা বিশ্বাস, স্টাফ রিপোর্টার :
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ মাগুরা জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং মাগুরা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে প্রাণী সম্পদ সপ্তাহ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ ও সঞ্চালনায় ভেটেরিনারি সার্জন ডাঃ এস এম নাসিম আহমেদ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মাগুরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মিহির কান্তি বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, মাগুরা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুস সাকিব, মাগুরা সিভিল সার্জন কার্যালয় মেডিকেল অফিসার ডাঃ এজাজ আহমেদ।
মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ দিবসে ২১ টি স্টল প্রদর্শনী করা হয়। উন্নত জাতের ফ্রিজিয়ান গাভী ২টি, জমজ বাছুর বিশিষ্ট শাহিওয়াল গাভী, উন্নত জাতের বকনা দুইটা, উন্নত জাতের ষাড়, উন্নত প্রজাতের পাটা ৬টি হরিয়ানা, ব্লাক বেঙ্গল, তোতাপুরী, রামছাগল, নানা পদের সৌখিন পাখি ও কবুতর, ৫ বাচ্চা বিশিষ্ট ব্লাক বেঙ্গল ছাগল, পার্সিয়ান বিড়াল, দুই চক্ষু রং বিশিষ্ট বিড়াল, মুরগীর মধ্যে ব্রামা, ফাউমি, আছিল, দেশি খাকি ক্যাম্বেল হাঁস, বেইজিং হাঁস, খরগোশ।
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনীতে পেট শপ, সৌখিন পোষা প্রাণী, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, রেনাটা পিএলসি, মাগুরা ভিশন ড্রাগস লিমিটেড, দি একমি ল্যাবরেটোরিজ লিমিটেড ভেটেরিনারি ডিভিশন, এস কে এফ ফার্মাসিটিক্যালস লিমিটেড এনিমেল হেলথ ডিভিশন, এনজিও (এডিআই), মাগুরা প্রাণীসম্পদ বিভাগ।
মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, শুধু সরকারি চাকরির আশায় না ঘুরে সবাইকে (পুরুষ ও মহিলা) উদ্যোক্তা হতে হবে।
Leave a Reply