শান্তা বিশ্বাস, স্টাফ রিপোর্টার :
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী কাত্যায়নী পূজা উপলক্ষে মাগুরা জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ও পেশাদার নিরাপত্তা ব্যবস্থাপনায় জেলার চারটি উপজেলায় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে এবারের কাত্যায়নী পূজা। এ বছর মাগুরা জেলার চারটি উপজেলায় মোট ১০২টি পূজামণ্ডপে ৬৫২ জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত টানা পাঁচ দিন তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি আনসার ব্যাটালিয়নের দুটি স্ট্রাইকিং ফোর্স সার্বিক নিরাপত্তা কার্যক্রমে দায়িত্ব পালন করছে। পূজার শুরু থেকেই পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন কার্যক্রম নিয়মিত তদারকির অংশ হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ এবং উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগণ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন।
মাগুরা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান, পিভিএম সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন। তিনি বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।
ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপন নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের নিয়মিত উপস্থিতি, সতর্ক অবস্থান ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রমে পূজামণ্ডপগুলোতে উৎসবের পরিবেশ বজায় রয়েছে।
সাবিক পরিচালনায় ছিলেন মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দিন সহ টিআই বৃন্দগণ।
মাগুরা জেলায় শ্রী শ্রী কাত্যায়নী পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ দায়িত্বশীল ভূমিকা ধর্মীয় উৎসবের নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
Leave a Reply