1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:01 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত

  • সময়: Saturday, November 14, 2026
  • 12 View

শান্তা বিশ্বাস, স্টাফ রিপোর্টার : ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই,এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। শনিবার ১৪ নভেম্বর সকাল ১০টায় ভিক্টোরিয়া সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ভিক্টোরিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়গনষ্টিক সেন্টারের সামনে থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। পরে দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ফ. ম. মশিউর রহমান বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জজকোর্টের পিপি ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ তারিকুজ্জামান লিটু প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন ভিক্টোরিয়া সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা. দীপ বিশ্বাস সুদীপ।

বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের ওপর গুরুত্বারোপ সহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
এছাড়া দিবসটি উপলক্ষে শহরের ৩টি পয়েন্টে বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি ভিক্টোরিয়া স্পেশালাইজড হসপিটালে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
কর্মসুচিতে ভিক্টোরিয়া স্পেশালাইজড হসপিটালে কর্মরত চিকিৎসক. সেবিকা, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, ডায়াবেটিসের রোগী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন এবং এ ধরনের সেবামূল পদক্ষেপ এর জন্য ধন্যবাদ জানান জনসাধারণ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews