1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:01 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

পোশাকশিল্পের স্থিতিশীলতা রক্ষায় উৎপাদন ও কর্মসংস্থান সচল রাখা জরুরি: স্ট্যান্ডার্ড গ্রুপ

  • সময়: Saturday, November 14, 2026
  • 11 View

শ্রমিকদের ন্যায্য অধিকার ও শিল্পের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি

দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানের ধারাবাহিকতা বজায় রাখতে শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত জরুরি বলে মনে করে স্ট্যান্ডার্ড গ্রুপ। দেশের অন্যতম শীর্ষস্থানীয় রপ্তানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি পোশাকশিল্প খাতে শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে উৎপাদন এবং সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে প্রতিষ্ঠানগুলোর আর্থিক ও বাণিজ্যিক ক্ষতির পাশাপাশি দেশের সামগ্রিক রপ্তানি আয়ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে শ্রমিক আন্দোলনে অর্থায়ন ও জনবল সরবরাহের সঙ্গে স্ট্যান্ডার্ড গ্রুপের নাম জড়ানোর বিষয়টি প্রতিষ্ঠানটির নজরে এসেছে। এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে গ্রুপ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দাবি, পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির মতো কোনো কর্মকাণ্ডের সঙ্গে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়।

১৯৮৩ সালে করপোরেট কার্যক্রমের আগেই পোশাক ও অ্যাপারেল উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করে স্ট্যান্ডার্ড গ্রুপ। দেশের পোশাকশিল্পের বিকাশ ও অগ্রযাত্রায় দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার বিষয়েও প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।

গ্রুপটির বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানের সব ব্যবসায়িক কার্যক্রম প্রচলিত আইন, বিধিবিধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করেই পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি নিয়মিত সরকারি কোষাগারে রাজস্ব প্রদান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে পোশাকশিল্পের উৎপাদন ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা এবং শিল্পকারখানার স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন।

স্ট্যান্ডার্ড গ্রুপ মনে করে, শ্রমিক, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই পোশাকশিল্পের চলমান চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিল্পের স্বার্থ, শ্রমিকদের জীবন-জীবিকা এবং উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

স্ট্যান্ডার্ড গ্রুপের বক্তব্য, দেশের শিল্প ও অর্থনীতির স্বার্থে উৎপাদন সচল রাখা এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করা—উভয়ই সমান গুরুত্বপূর্ণ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews