1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 10:31 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি

  • সময়: Saturday, May 30, 2026
  • 98 View

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার চালুর পর ফ্লাইং ওভার চার্জ আদায়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ — এই তিন মাসে এ খাতে আয় হয়েছে ১৯৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮১০ টাকা, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

তুলনামূলক চিত্রে দেখা যায়, ২০২৪ সালের একই সময়ে আয় ছিল ১৫৭ কোটি ১৫ লাখ টাকা এবং ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮৪ কোটি ৫৩ লাখ টাকায়। অর্থাৎ দুই বছরের ব্যবধানে প্রায় ৪২ কোটি টাকা বেশি আদায় হয়েছে।২০২৫ সালের ডিসেম্বরে আধুনিক রাডার সিস্টেমসহ নতুন এটিসি টাওয়ারের নির্মাণকাজ সম্পন্ন হয়। গত ২০ এপ্রিল বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। নতুন ব্যবস্থায় এস-ব্যান্ড প্রাইমারি রাডার ৮০ নটিক্যাল মাইল এবং মোড-এস সেকেন্ডারি রাডার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত আকাশসীমা পর্যবেক্ষণ করতে সক্ষমবিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ গণমাধ্যমকে জানান, আগে বঙ্গোপসাগরসংলগ্ন আকাশসীমার বড় একটি অংশ নজরদারির বাইরে থাকত।ফলে অনেক বিদেশি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলেও নির্ধারিত ফি আদায় করা সম্ভব হতো না। নতুন প্রযুক্তির কারণে এখন সেই ফাঁকফোকর বন্ধ হয়েছে।

ফ্রান্সের থ্যালেস কোম্পানির সহায়তায় জি-টু-জি ভিত্তিতে বাস্তবায়িত এই প্রকল্পে ব্যয় হয়েছে ৯৪২ কোটি টাকা, যা সম্পূর্ণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews