1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 4, 2026, 6:06 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা। সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় আগমন করছেন। এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সফর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূরাজনীতিতে বাড়বে গুরুত্ব ২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা!

  • সময়: Wednesday, May 20, 2026
  • 70 View

কাঁচা পেঁপের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দাম বেড়ে বাজারভেদে প্রতি কেজি কাঁচা পেপে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও যা ৭০-৮০ টাকায় পাওয়া যেত। এখন আকাশচুম্বী দামের কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় সবজির বাড়তি দামে চাপে পড়েছে।

রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মালিবাগ, আজিজ সড়ক ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানে কাঁচা পেঁপে ১১০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, অতিরিক্ত গরম, বৃষ্টির ঘাটতি এবং বিভিন্ন অঞ্চলে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এ ছাড়া পরিবহন ব্যয় ও পাইকারি দামের ঊর্ধ্বগতিও খুচরা বাজারে প্রভাব ফেলছে।রাজধানীর আজিজ সড়কের কাঁচাবাজারে পেঁপে কিনতে আসা শাহেদ আলী এরশাদ বলেন, ‘কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা শুনে না কিনে ফিরে যাচ্ছি। ’ তিনি বলেন, ‘পেঁপের মতো সাধারণ সবজির দামও নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই প্রয়োজন থাকা সত্ত্বেও কম পরিমাণে কিনছেন। ’ বাজার বিশ্লেষকরা মনে করছেন, সরবরাহ স্বাভাবিক হলে কয়েক সপ্তাহের মধ্যে দাম কিছুটা কমতে পারে।তবে বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews