1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:01 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

  • সময়: Saturday, November 14, 2026
  • 9 View

নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে দেশের গণমাধ্যম ও সাইবার জগৎকে অপপ্রচার ও গুজবমুক্ত রাখতে একের পর এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য প্রকাশ করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুধু ফেসবুক অ্যাকাউন্টই নয়, বরং অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও চিহ্নিত করা হয়েছে।
প্রতিমন্ত্রী সংসদে আরও জানান, অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিকর সংবাদ মোকাবেলায় ‘বাংলাফ্যাক্ট’ (www.banglafact.com) এ পর্যন্ত ১,১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি প্রতিবেদন। বর্তমানে ‘বাংলাফ্যাক্ট’ প্রতিদিন সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য প্রদানে কাজ করে যাচ্ছে।
এছাড়া বিটিভিকে লাভজনক করার জন্য সরকারের বিভিন্ন বহুমুখী পদক্ষেপের কথা তুলে ধরে জানানো হয়, সেলিব্রেটি অভিনয় শিল্পীদের দ্বারা অভিনীত বিশেষ নাটক, ধারাবাহিক নাটক এবং দেশের বিভিন্ন তথ্যচিত্র নির্মাণ ও সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে এবং নতুন কোনো আবেদন পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে অনুমতি দেওয়া হয়ে থাকে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই বিচক্ষণ ও সময়োপযোগী পদক্ষেপগুলো সাইবার অপরাধ ও ডিজিটাল ভুয়া প্রোপাগাণ্ডা রোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews