নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামপুর এলাকায় সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আশ-শিফা স্পেশালাইজড হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার লি.’। উদ্বোধনের পর থেকেই প্রতিষ্ঠানটি তাদের দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দল নিয়ে যেভাবে চিকিৎসাসেবা প্রদান করে চলেছে, তাতে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে।
প্রতিষ্ঠানটির লিফলেট ও তথ্যানুযায়ী, ১৬৬, পশ্চিম ধোলাইপাড়, শ্যামপুর, ঢাকা-১২০৪ (গীত সংগীত সিনেমা হলের বিপরীতে) এই হাসপাতালটি অবস্থিত। শুভ উদ্বোধন উপলক্ষে এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে মেডিসিন, গাইনি, সার্জারি, শিশু, কিডনি, হৃদরোগ, চর্ম, যৌন ও ডায়াবেটিস রোগীদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্বোধনী উপলক্ষে ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিশেষ ডিসকাউন্টসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মধ্যে প্যাথলজি, ইকো, এক্স-রে এবং সুন্নতে খৎনার ওপর ছিল ৪০% পর্যন্ত ছাড় এবং ফ্রি চিকিৎসার ব্যবস্থা। এ ছাড়াও নারী রোগীদের জন্য বিশেষ সুবিধার আওতায় মাত্র ৬০০ টাকায় প্রেগনেন্সি আল্ট্রাসনোগ্রাফি করানোর সুব্যবস্থা রাখা হয়েছে।
এখানে রয়েছে আলাদা চর্মরোগ বিভাগ, শিশু রোগ বিভাগ, প্রসূতি ও গাইনি বিভাগ, গ্যাস্ট্রো-এন্ট্রোলজি বিভাগ, সার্জারি বিভাগ এবং মেডিসিন ও কার্ডিওলজি বিভাগ।
স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, এই অঞ্চলে এমন একটি মানসম্মত ও আধুনিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। দক্ষ চিকিৎসক ও সুলভে মানসম্মত সেবার এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের মানুষের মানব কল্যাণে এক অনন্য ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
হাসপাতালটির সেবা ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে: +৮৮ ০১৩২৫ ০৫২ ৪২৪ এই নম্বরে।
Leave a Reply