1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 12, 2026, 6:52 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মির্জাপুরে সম্প্রীতি সহায়তা ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। সাভারের রাজাশনে ‘UNITY FOR HUMANITY’-এর যাত্রা শুরু, চলছে নতুন সদস্য সংগ্রহ…. ফেনীতে ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক পতেঙ্গায় হাসপাতাল নির্মাণ ও ওয়াসার পানি সংযোগের দাবি শামসুজ্জামান হেলালীর। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ। চসিকের অভিযানে বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চট্টগ্রামের পাহাড়তলীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক গ্রেপ্তার। আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ, দিলেন এক লাখ টাকা অনুদান অনলাইনে জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন পুরো প্রক্রিয়া চটকদার বিজ্ঞাপন ও কম মূল্যের লোভনীয় অফার: ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’র প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ

নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

  • সময়: Wednesday, April 29, 2026
  • 124 View

নিজস্ব প্রতিবেদকঃ বুধবার(২৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও পুলিশের সমন্বয়ে গঠিত টিম অংশ নেয়। এ সময় কারখানায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারায় কুলশুর গ্রামের মানিক মোল্লার ছেলে মো. শামীম মোল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযান চলাকালে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য ও তৈরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ও ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews