1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 12, 2026, 6:52 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মির্জাপুরে সম্প্রীতি সহায়তা ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। সাভারের রাজাশনে ‘UNITY FOR HUMANITY’-এর যাত্রা শুরু, চলছে নতুন সদস্য সংগ্রহ…. ফেনীতে ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক পতেঙ্গায় হাসপাতাল নির্মাণ ও ওয়াসার পানি সংযোগের দাবি শামসুজ্জামান হেলালীর। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ। চসিকের অভিযানে বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চট্টগ্রামের পাহাড়তলীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক গ্রেপ্তার। আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ, দিলেন এক লাখ টাকা অনুদান অনলাইনে জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন পুরো প্রক্রিয়া চটকদার বিজ্ঞাপন ও কম মূল্যের লোভনীয় অফার: ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’র প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ

Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬..

  • সময়: Saturday, May 16, 2026
  • 235 View

স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন তরফপুর ইউনিয়নের পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ে ভিলেজ নেটওয়ার্ক এলাইন্স (VNA) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে ২০২৬) আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, গাইনি, অর্থোপেডিক্স ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষাও করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৩ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এলাকার নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ এ উদ্যোগকে সাধুবাদ জানান।

প্রায় দুই শতাধিক ব্লাড গ্রুপিং ও সুগার টেস্ট কার্যক্রমে সহযোগিতা করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চারজন শিক্ষার্থী।

VNA’র আহ্বায়ক ডা. সাদেকুর রহমান শাওন বলেন, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম পরিচালনা করা হবে।

সেবাগ্রহীতাদের মধ্যে এক বৃদ্ধা জানান, “আমরা গ্রামের মানুষ, সবসময় শহরে গিয়ে ভালো ডাক্তার দেখানো সম্ভব হয় না। এখানে বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুব উপকৃত হয়েছি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মামুন সিকদার, সমাজ সেবক, জাহাঙ্গীর আলম জীবন, প্রতিষ্ঠাতা সভাপতি, পল্লী জীবন কল্যাণ ট্রাস্ট।

অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন এমদাদুল হক লিটন, শাহীন খান, আব্দুল্লাহ আল-মামুন, হাসানুল হক, শিমুল সিকদার, জহিরুল ইসলাম সাগর, শাহেদ রহমান, রুবেল মাহমুদ, ওমর আলী, মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীগণ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews