1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 1:29 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা। কালিয়ায় ঝড়ে গাছ ভেঙে স্কুলের শ্রেণিকক্ষে ধস, আহত ২ শিক্ষার্থী।

গণঅশনে অসুস্থ হয়ে পড়েছেন জবির ১৪ শিক্ষার্থী

  • সময়: Monday, January 13, 2025
  • 45 View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সকাল আটটা থেকে চলমান গণঅনশনে কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছেন ১৪ শিক্ষার্থী।  

রবিবার রাত পৌনে ১২ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ খবর পাওয়া যায়।

অসুস্থ হওয়া কয়েকজন শিক্ষার্থীর পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের ফয়সাল মুরাদ, ১৩ ব্যাচের উদ্ভিদবিজ্ঞানের বিভাগ একেএম রাকিব, ১৮ ব্যাচের ইসলামি আন্দোলনের আশিকুর রহমান, জুবায়ের রিওন, শের আলী ও সোহাগ আহমেদ।এ বিষয়ে মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার মো. রাকিব হোসেন বলেন, তানজিলের ব্লাড প্রেসার কমে গিয়েছে। দুপুরের পর থেকে প্রস্রাবও হয়নি। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে। এ মুহূর্তে তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে।তাঁকে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে।  

মেডিকেল অফিসার রাকিব আরও বলেন, তাওহীদের ব্লাড প্রেসার বেড়ে গেছে, আপাতত এখন স্যালাইন দিবো না। আর ফয়সালের চোখ দেবে গিয়েছে। স্যালাইন দিতে হবে।

এদিকে ১০ জন শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে কয়েকজন শিক্ষার্থীকে রাত ১১ টায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। এছাড়া একজনকে ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে বেডে থেকে অসুস্থ অবস্থায় ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল বলেন, প্রয়োজনে আমার মৃত্যু হবে তারপরও আমি অনশন চালিয়ে যাব। আপনারা আমার কথা না ভেবে দাবি আদায়ে ক্যাম্পাসে ফিরে যান।আমরা কেউ হাল ছাড়ব না।এর আগে রাত সাড়ে আটটায় গণ অনশনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে বসেছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। পরে অনশন ভাঙার কথা বললে উপাচার্যকে ফেরত পাঠিয়ে দাবি আদায়ে অটল রয়েছেন তারা।  

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক,  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিনসহ  অন্যান্য সহকারী প্রক্টররা অনশনকারীদের সাথে বসে পড়েন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews