1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 6, 2026, 10:46 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। দুই বছর পর আবারও রিংয়ে প্রকৌশলী ফাহাদ আহমেদ। মব নিয়ন্ত্রণে এনেছে সরকার কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে অপপ্রচার। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার।

দুই বছর পর আবারও রিংয়ে প্রকৌশলী ফাহাদ আহমেদ।

  • সময়: Saturday, September 5, 2026
  • 11 View

দীর্ঘ দুই বছরের বিরতির পর আবারও প্রতিযোগিতামূলক লড়াইয়ে ফিরেছেন প্রকৌশলী ও মার্শাল আর্ট অ্যাথলেট ফাহাদ আহমেদ। ২০২৪ সালে সর্বশেষ এমএমএ ম্যাচে অংশ নেওয়ার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০২৬ ঢাকার মিরপুরের জিম জোনে অনুষ্ঠিত ‘Khar Nights’ প্রমোশনের কিকবক্সিং ম্যাচের মধ্য দিয়ে রিংয়ে নতুন করে যাত্রা শুরু করেন তিনি।

এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত Royal Bengal Championship-এ এমএমএ ম্যাচে জয় পেয়েছিলেন ফাহাদ। দীর্ঘ বিরতির পর এবার কিকবক্সিং ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্যারিয়ারে প্রত্যাবর্তন করলেন তিনি।

প্রকৌশলী ফাহাদ আহমেদের মার্শাল আর্টের যাত্রা শুরু হয় ২০১৭ সালে। তখন তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম বর্ষের শিক্ষার্থী। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস-এ উশু সান্দা, যা কিকবক্সিংয়ের একটি প্রতিযোগিতামূলক শাখা, প্রশিক্ষণের মাধ্যমে তার রিংয়ে পথচলা শুরু হয়।

২০১৮ সালে প্রথমবারের মতো কিকবক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়ে জয় অর্জন করেন ফাহাদ। এরপর ধীরে ধীরে এমএমএ ও কমব্যাট স্পোর্টসের সঙ্গে যুক্ত হন এবং চট্টগ্রামে এ ধরনের খেলাধুলার প্রসারেও কাজ করতে শুরু করেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করা ফাহাদ বর্তমানে পেশাগত জীবনের পাশাপাশি মার্শাল আর্টের সঙ্গে যুক্ত রয়েছেন। পড়াশোনা ও পেশাগত ব্যস্ততার কারণে মাঝে দুই বছরের বিরতি নিলেও আবারও নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক খেলায় ফেরার লক্ষ্য নিয়েছেন তিনি।

ফাহাদ আহমেদের প্রত্যাবর্তনকে ঘিরে তার সতীর্থ ও প্রশিক্ষণসঙ্গীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। দীর্ঘ বিরতির পর কিকবক্সিং ম্যাচ দিয়ে রিংয়ে ফেরাকে তিনি তার খেলোয়াড়ি জীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।

২০১৭ সালে চুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে যে যাত্রা শুরু হয়েছিল, প্রায় এক দশক পর সেই পথেই নতুন উদ্যমে এগিয়ে যেতে চান প্রকৌশলী ফাহাদ আহমেদ।
ফাহাদ আহমেদের সংক্ষিপ্ত পরিচয় ;
ইঞ্জিনিয়ার ফাহাদ আহমেদের দাদা একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। নড়াইল জেলার কালিয়া উপজেলায় বড়দিয়া বাজারের স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন হাজী সরোয়ার জান মোল্লা। বাবা ঢাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সাংবাদিক। বাবা বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির যুগ্ম সম্পাদক, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।নানা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর উদ্দিন মোল্লা গ্রাম কামশিয়া। নড়াইল জেলার নড়াগাতি থানার ঘড়ি ভাঙ্গা গ্রামে ঐতিহ্যবাহী মোল্লা বংশে তার জন্ম। সকলের নিকট সে দোয়া প্রার্থী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews