1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 8, 2026, 6:21 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা।

মির্জাপুরে ১ম বারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড ২০২৬”

  • সময়: Saturday, May 23, 2026
  • 88 View
oplus_0

স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন তরফপুর ইউনিয়নের ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড ২০২৬ শনিবার (২৩ মে) সকাল ১০টায় ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

গ্রামীণ শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বাড়াতে তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তরফপুর ইউনিয়নসহ ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অলিম্পিয়াডে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মোট ২৮ টি পুরস্কার বিতরণসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের বিজ্ঞান ক্লাব পাঠাগারের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খান সালমান হাবিব উপজেলা নির্বাহী অফিসার, মির্জাপুর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আজিজ রেজা, চেয়ারম্যান, তরফপুর ইউনিয়ন পরিষদ, ডাঃ শাহজাহান সিরাজ, সভাপতি, ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন মল্লিক, প্রধান শিক্ষক, ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়।
ব্যবস্থাপনায় ছিলেন মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক, তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার।

বক্তারা বলেন, গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, তরফপুর ইউনিয়নকে শিক্ষাক্ষেত্রে একটি মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও বড় পরিসরে বিভিন্ন শিক্ষামূলক আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews