1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:13 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

নানা বাড়িতে বেড়াতে গিয়ে আর ফেরা হলো না। 

  • সময়: Wednesday, September 7, 2022
  • 146 View

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে খালে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই শিশু উপজেলার বোয়ালী এলাকার শাহ আলমের ছেলে শাহাদত হোসেন (১০)।  এর আগে গত সোমবার বিকেলে উপজেলার জটবাড়ি এলাকার গোজা খালে গোসল করতে গিয়ে এ ঘটনাটি ঘটে।

স্বজনরা জানান, গত রোববার শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে আসে। সোমবার বিকেলে নানার বাড়ি এলাকার কয়েকজন শিশুর সাথে গোঁজা খালের পানিতে বল নিয়ে গোসল করতে নামে। খেলার এক পর্যায়ে সাঁতার না জানায় পানিতে ডুবে যায় শিশুটি। পরে তার নানার বাড়িতে খবর দিলে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের টাঙ্গাইলের ডুবুরি দল গতকাল সন্ধ্যা থেকে উদ্ধারে নেমে আজ মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার বেলাল হোসেন জানান, গতকাল বিকেলে নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিন্তু সন্ধ্যা হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews