1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 19, 2026, 11:08 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: ডা. শাহাদাত চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে ডা. শাহাদাত চট্টগ্রাম নগরী ও উপজেলায় রাতভর প্রশাসনের টহল, তিন উপজেলায় মোবাইল কোর্ট আশুলিয়ায় কারখানায় ফিরেছেন শ্রমিকরা, ১৭টিতে সাধারণ ছুটি, বন্ধ ৩৬আশুলিয়ায় কারখানায় ফিরেছেন শ্রমিকরা, ১৭টিতে সাধারণ ছুটি, বন্ধ ৩৬ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম বন্দরে সরাসরি অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরী ও উপজেলায় রাতভর প্রশাসনের টহল, তিন উপজেলায় মোবাইল কোর্ট

  • সময়: Thursday, November 19, 2026
  • 3 View

মোহাম্মদ বিলাল হোসেন , চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর ব্যাপক টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় গত ১৮ নভেম্বর দিবাগত রাতে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় এসব অভিযান পরিচালিত হয়।

মহানগরীর চকবাজার, চট্টেশ্বরী রোড, গুলজার টাওয়ার, কাপাসগোলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ২ নম্বর গেট, প্রবর্তক মোড়, মুরাদপুর, জিইসি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক টহল দল দায়িত্ব পালন করে। এসব টহলে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান শহিদ ও মোহাম্মদ আলমগীর হোসেন। টহলকালে মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পাওয়া যায়।

এদিকে মহানগরীর পাশাপাশি কর্ণফুলী, মীরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান, সাতকানিয়া, পটিয়া ও ফটিকছড়িসহ জেলার বিভিন্ন উপজেলায় রাতভর টহল পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পুলিশ ও আনসার সদস্যরা এসব কার্যক্রমে অংশ নেন।

ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা এলাকায় টহল চলাকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নির্জন স্থানে দুর্বৃত্তদের জ্বালিয়ে রাখা টায়ার অপসারণ করা হয়। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়।

নিয়মিত টহলের পাশাপাশি পরিবেশ রক্ষা ও সরকারি সম্পত্তি উদ্ধারে ফটিকছড়ি, মীরসরাই ও সন্দ্বীপ উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গামারিতলা এলাকায় রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে টিলার মাটি কাটার সময় একটি এক্সকেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

অন্যদিকে, মীরসরাই উপজেলার হিংগুলী ইউনিয়নের আজমনগর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৪ হাজার ফুট পাইপ ও তিনটি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। পাশাপাশি প্রায় ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

সন্দ্বীপ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজের পরিচালনায় সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে নিজ খরচে অবৈধ স্থাপনাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, চট্টগ্রাম মহানগর ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews