1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 18, 2026, 5:36 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম বন্দরে সরাসরি অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত ‘কল্লা কামাল বাহিনীর’ বিরুদ্ধে অভিযোগ, পালিয়ে আসা একজনকে পিটিয়ে আহত; এখনো জিম্মি অন্তত ২০ জন কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা: গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুই পলাতক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ৩৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই: প্রশাসক ডা. শাহাদাত সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন ১১ কর্মকর্তা-কর্মচারী এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ এত কম স্বর্ণের দাম এক বছরেও দেখা যায়নি

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন ১১ কর্মকর্তা-কর্মচারী

  • সময়: Wednesday, November 18, 2026
  • 32 View

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা শাখার ভবনের মূল ফটকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সাতকানিয়া পৌরসভায় সাতকানিয়া সরকারি কলেজসংলগ্ন একটি মসজিদের পাশে অবস্থিত ভবনটিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই ভবনে গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া অফিস ও ঢেমশা শাখার কার্যক্রম পরিচালিত হয়। ঘটনার সময় ভবনটিতে ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। গভীর রাতে জানালা দিয়ে মূল ফটকে আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রুত নিচে নেমে আসেন। তবে ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে সকালে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে।
গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, ‘ওই ভবনে আমরা ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলাম। অগ্নিসংযোগের বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ‘পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে বোতলজাতীয় কোনো বস্তু ব্যবহার করে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews