বিশেষ প্রতিনিধি: কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় জনগন ও তার সহকর্মীরা।কলাপাড়া উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমারের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসা মিহির কুমারের সুনাম ক্ষুন্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি “অবৈধ টাকায় স্ত্রী ও ভাইয়ের নামে কোটি টাকার বাড়ি কিনলেন” কলাপড়া ভূমি অফিসের এই প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে আসা অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ভুক্তভোগী মিহির কুমার বলেন যেই বাড়িটি নিয়ে সংবাদ প্রচার করা হয়েছে তা আমার পৈত্রিক ভূমি একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদটি প্রচার করে আমার সম্মান নষ্ট করেছে,আমি সরকারি নিয়ম মেনে দায়িত্ব পালন করছি ব্যক্তিগত আক্রোশের কারণে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
অন্যদিকে সাধারণ জনগন বলেন একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এভাবে মিথ্যা অপপ্রচার চালালে সাধারণ মানুষ সেবা পাওয়া থেকে বঞ্চিত হবে
Leave a Reply