1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:04 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

কালিয়ায় ঝড়ে গাছ ভেঙে স্কুলের শ্রেণিকক্ষে ধস, আহত ২ শিক্ষার্থী।

  • সময়: Wednesday, April 29, 2026
  • 85 View

নিজস্ব প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকায় ঝড়ের সময় নারিকেল গাছ ভেঙে পড়ে স্কুলের শ্রেণিকক্ষে ধসের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকালে।
জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলে বিদ্যালয় প্রাঙ্গণের পাশে থাকা একটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ নারিকেল গাছ উপড়ে পড়ে। গাছটি সরাসরি শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলের টিনশেড একটি শ্রেণিকক্ষের ওপর আছড়ে পড়ে। এ সময় স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা চলছিল। আকস্মিক এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুই শিক্ষার্থী আহত হয়।
আহত শিক্ষার্থীরা হলো ১. সিয়াম শেখ (১১), পিতা: নুর জামাল, গ্রাম: ছোট কালিয়া
২. শেখ মাজেদুল হক (৯), পিতা: শেখ জহিরুল হক, গ্রাম: রামনগর
দুর্ঘটনার পরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী শিকদার দ্রুত তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তাকে সহকারী শিক্ষক সুজাত ও স্থানীয় আল ইমরান শেখের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে জানা যায়, বর্তমানে সিয়াম শেখ আশঙ্কামুক্ত রয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। অন্য শিক্ষার্থী শেখ মাজেদুল হক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিয়াম শেখের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছেন বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। তিনি বলেন, আহতদের চিকিৎসার সকল ব্যয় বহনের জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews