1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 1, 2026, 12:02 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও চায়ের ফ্লাক্স বিতরণ।

  • সময়: Wednesday, April 29, 2026
  • 88 View

নিজস্ব প্রতিবেদকঃ অসহায় ও কর্মহীন মানুষের স্বাবলম্বীতা নিশ্চিত করতে “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন”-এর উদ্যোগে সেলাই মেশিন ও চায়ের ফ্লাক্স বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই উদ্যোগটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক তাৎপর্যপূর্ণ প্রচেষ্টা হিসেবে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও যুব সংগঠন) মোঃ আ. হামিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক এ কে এম শাহরিয়ার রেজা। এছাড়া কোতোয়ালী ইউনিটের থানা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী বন্যা আহমেদও উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে সেলাই মেশিন ও চায়ের ফ্লাক্স বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সেলাই মেশিন প্রাপ্তরা ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করতে পারবেন। অন্যদিকে চায়ের ফ্লাক্স প্রাপ্তরা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম হবেন, যা তাদের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জনে সহায়ক হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সংগঠনের এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি সরকারি যুব উন্নয়ন কর্মসূচির সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথিসহ অন্যান্য বক্তারাও এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সমাজকল্যাণে এ ধরনের কার্যক্রম আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া জরুরি এবং এ ক্ষেত্রে সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মোঃ দেলোয়ার হোসেন (সভাপতি, প্রদীপ্ত বাংলা), সাহিদুর রহমান চৌধুরী (ব্যবসায়ী ও সমাজসেবক), নুরুল ইসলাম রকি (সম্পাদক ও প্রকাশক, সময় বার্তা), মোঃ আলম হোসেন (সম্পাদক ও প্রকাশক, একুশের কণ্ঠ), মোঃ আরিফ হোসেন (সমাজসেবক), মোহাম্মদ আশরাফ আলী (ব্যবসায়ী), ইমতিয়াজ কবীর (সভাপতি, যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাব), মোঃ মাসুম পারভেজ (সম্পাদক, সত্যের কণ্ঠ), মোহাম্মদ হানিফ কাজী (সাংবাদিক) এবং এস এম শওকত আকবর। সংগঠনের সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ আবির, প্রচার সম্পাদক মোহাম্মদ নাহিদ হোসাইনসহ অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতি কোহিনুর আক্তার বলেন, “আমাদের লক্ষ্য সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে তোলা। আজকের এই ক্ষুদ্র উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।” তিনি সংগঠনের সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি ছিল সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন” ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews