1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 9, 2026, 4:50 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি

নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা।

  • সময়: Tuesday, June 23, 2026
  • 39 View

​মোঃ রাসেল ফকির :

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ঠিক সামনের একটি চায়ের দোকানে নিজের সামান্য ভুলেই পুলিশের হাতে আটক হয়েছেন ফুলপুর উপজেলার আমুয়া কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। পুলিশের একটি সাধারণ সালামে আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে গিয়েই মূলত ফেঁসে যান এই রাজনৈতিক নেতা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ঘাটের সামনের চায়ের দোকানটিতে প্রায় সময়ই পুলিশের অনেক সদস্য চা খেতে যান। প্রতিদিনের মতো আজ কেও সেখানে পুলিশের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় দোকানে বসে থাকা এক ব্যক্তিকে দেখে কর্তব্যরত পুলিশের সন্দেহ হয়। কৌতূহলবশত এক পুলিশ সদস্য ওই ব্যক্তিকে ‘সালাম’ দেন।

​কিন্তু পুলিশের এই স্বাভাবিক সালামেই চরম আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যক্তি। তিনি কোনো কিছু না ভেবেই আচমকা ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন।
​তার এমন সন্দেহজনক দৌড় দেখে উপস্থিত পুলিশ সদস্যরাও কালবিলম্ব না করে তার পেছনে ধাওয়া করেন। বেশ কিছুদূর ধাওয়া করার পর পুলিশ তাকে ধরে ফেলতে সক্ষম হয়। তবে ওই ব্যক্তিকে জাপটে ধরার সময় পুলিশের এক সদস্য মোটামুটি আহত হয়েছেন বলে জানা গেছে।

​আটক করার পর তাকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে এসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, আটক ব্যক্তি ময়মনসিংহ ফুলপুর উপজেলার আমুয়া কান্দা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি।

​পুলিশ দেখে কেন এভাবে দৌড় দিলেন—জানতে চাইলে ওই আওয়ামী লীগ নেতা স্বীকার করেন যে, তার নামে এলাকায় দুটি রাজনৈতিক ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়া থাকলেও, অন্য মামলাটিতে তার কোনো জামিন ছিল না। থানার সামনে পুলিশ দেখে তিনি ভেবেছিলেন পুলিশ হয়তো তাকেই গ্রেপ্তার করতে এসেছে। আর এই ভয় থেকেই তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন।

​কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক রাজনৈতিক নেতা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং কাল সকালেই তাকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews