1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:21 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

‎সাভারের টঙ্গাবাড়ীতে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • সময়: Sunday, April 26, 2026
  • 119 View

‎
‎
‎মোঃ আলামিন ভূঁইয়া: সাভার থানাধীন টঙ্গাবাড়ী মারমা মোড় ব্যাপারীপাড়া এলাকা থেকে ১ কোটি ০৫ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪, সিপিসি-২, সাভার।
‎
‎র‍্যাব জানায়, ২১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল সাভারের টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকার ব্যাপারীপাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় সুমন ব্যাপারীর আধাপাকা বাড়ির পূর্ব পাশের একটি কক্ষ থেকে হেরোইনসহ মোঃ শরীফুল হক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত শরীফুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ বিভিন্ন স্থানে ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।
‎এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews