1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:09 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

এস্পানিওলকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা

  • সময়: Sunday, April 12, 2026
  • 153 View

লা লিগায় দারুণ জয়ে শিরোপা লড়াইয়ে আরও এগিয়ে গেল বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টের ব্যবধান গড়েছে দলটি।

কাম্প ন্যুয়ে শনিবারের ম্যাচে জয়ের নায়ক ছিলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। নিজের শততম লিগ ম্যাচে গোল করার পাশাপাশি দুটি গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ১০ম মিনিটে ইয়ামালের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ফেররান তোরেস। ২৫তম মিনিটে ইয়ামালের পাসে নিজের দ্বিতীয় গোল করেন তোরেস।

প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এস্পানিওল।৫৫তম মিনিটে পল লোসানো গোল করে ব্যবধান কমান। এরপর কিছু সময় ম্যাচে চাপ তৈরি করে তারা।

তবে শেষদিকে আবারও নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ৮৭তম মিনিটে গোল করে নিজের শততম ম্যাচ স্মরণীয় করে তোলেন ইয়ামাল।দুই মিনিট পর পাল্টা আক্রমণ থেকে মার্কাস র‍্যাশফোর্ড চতুর্থ গোলটি করে জয়ের ব্যবধান বাড়ান।৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল মাদ্রিদ।

এই জয়ের মাধ্যমে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews