1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
September 30, 2026, 11:05 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল। গোপালগঞ্জ পৌরসভায় আবেদন করেও মিলছে না হোল্ডিং নাম পরিবর্তন, প্রবাসী হয়রানির অভিযোগ। সমাজে মানবতার আলো ছড়ানো এক গুণীজন গোলজার হোসেন। রূপগঞ্জে ছাত্রদল কর্মী দোলন ভূঁইয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে।

পয়েন্ট হারাল ম্যানসিটি

  • সময়: Sunday, March 15, 2026
  • 137 View

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ার শঙ্কায় ম্যানচেস্টার সিটি। লন্ডনে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড-এর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। ফলে শীর্ষে থাকা আর্সেনাল-এর সঙ্গে ব্যবধান আরও বেড়ে গেল সিটিজেনদের। এর আগে, এভারটনের বিপক্ষে জিতে আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১০-এ দাঁড়ায়।তাই এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না ম্যানসিটির সামনে। কিন্তু টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে আরও চাপে পড়েছে দলটি।

শনিবার লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দুই গোলই হয়েছে প্রথমার্ধে। ৩১ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানসিটি।জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটি। মাত্র চার মিনিট পরই কনস্তান্তিনোস মাভরোপানোসের গোলে সমতা ফিরে ওয়েস্ট হ্যাম।  

পুরো ম্যাচে দাপট ছিল সিটিরই।বল দখলে তাদের আধিপত্য ছিল স্পষ্ট। প্রায় ৭১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। মোট ২১টি শট নেয় সিটি, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে।অন্যদিকে ওয়েস্ট হ্যাম খুব কম সুযোগ পেয়েও একটি শট থেকেই গোল আদায় করে নেয়।

বিরতির পরও গোলের খোঁজে আক্রমণের পর আক্রমণ চালায় গার্দিওলার দল।কিন্তু শেষ পর্যন্ত আর জালের দেখা মেলেনি।

এই ড্রয়ের ফলে ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এর আগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষেও ড্র করেছিল সিটি। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোয় শিরোপা দৌড়ে এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেছে ম্যানচেস্টার সিটি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews