1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 15, 2026, 12:13 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাতের আপ্রাণ চেষ্টা রয়েছে: মীর হেলাল আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি চট্টগ্রামে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অক্সফোর্ড গণিত অলিম্পিয়াড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত মাগুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেমিনার অনুষ্ঠান নতুন ওসির যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনবান্ধব পুলিশি সেবার প্রত্যাশা….. দৈনিক আমার সংগ্রামের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি মনপুরার দক্ষিণ সাঁকুছিয়ার কিশোর আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ… তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগোপযোগী পদক্ষেপ: প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত….

দিয়াজের গোলে তানজানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

  • সময়: Monday, January 5, 2026
  • 154 View

শুরু থেকে একের পর এক সুযোগ পেল দুই দল। তবে কাজে লাগাতে পারল না কেউই। দ্বিতীয়ার্ধে কঠিন এঙ্গেল থেকে জালের ঠিকানা খুঁজে নিলেন ব্রাহিম দিয়াজ। তানজানিয়াকে হারাল মরক্কো।আফকন ইতিহাসে উঠে গেল তারকা ফরোয়ার্ডের নাম।

আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) রোববার রাতে শেষ ষোলোর ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারায় মরক্কো। জয়সূচক গোলটি আসে দিয়াজের পা থেকে। এই জয়ে সেরা আটে উঠে গেল মরক্কো।যেখানে তাদের প্রতিপক্ষ ক্যামেরন।

ম্যাচের ৬৪ মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমির কাছ থেকে বল পেয়ে বাইলাইনের সামনে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান দিয়াজ।  

চলতি আফকনে এ নিয়ে টানা চার ম্যাচে গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। টুর্নামেন্টের ইতিহাসে মরক্কোর প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোল করলেন তিনি।১৯৭৬ সালে মরক্কোর প্রয়াত ফুটবলার আহমেদ ফারাস টানা তিন ম্যাচে গোল করেছিলেন।  

এছাড়া ৪ গোল নিয়ে চলতি আফকনের গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন দিয়াজ। পেছনে পড়ে গেছেন তার সতীর্থ আইয়ুব এল কাবি ও আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ।

আগামী শুক্রবার রাতে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে ক্যামেরনের মুখোমুখি হবে মরক্কো।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews